শ্রদ্ধা কাপুরের ভিডিও ভাইরাল - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:২৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শ্রদ্ধা কাপুরের ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ১০, ২০২৩ ৭:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ১০, ২০২৩ ৭:১৯ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর সম্প্রতি ইনস্টাগ্রামে ফুচকা খাওয়ার সময় নিজেই নিজের ভিডিওটি তৈরি করেছিলেন। শ্রদ্ধার রিলটি শেয়ার হওয়ামাত্র দুর্দান্ত গতিতে ভাইরাল হয়ে যায়।

এবার তিনি ব্রিটিশ ও আমেরিকান ভঙ্গিতে ইংরেজি ও ফরাসিতে কথা বলে অবাক করলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, শ্রদ্ধা একজন ভারতীয়। তা সত্ত্বেও দিব্যি গড় গড় করে বিদেশি ভঙ্গিতে কথা বলে যাচ্ছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে— ফরাসি, ব্রিটিশ ও আমেরিকান ভঙ্গিতে ইংরেজি বলছেন শ্রদ্ধা।

শ্রদ্ধাকে প্রশ্ন করা হয়, তিনি নাকি একাধিক রকমের বিদেশি ভঙ্গিতে কথা বলতে পারেন? উত্তর দিতে গিয়ে প্রথমে ফরাসি ভঙ্গিতে কথা বলা শুরু করেন শ্রদ্ধা। ফরাসিতে কথা বলার পর হঠাৎই আবার ব্রিটিশ ভঙ্গিতে কথা বলেন।

এটাই শেষ নয়; পরে আমেরিকার ভঙ্গিতে কথা বলা শুরু করেন তিনি।

কয়েক মিনিটের মধ্যে তিন রকমের ভঙ্গিতে নিজের পারদর্শিতা প্রমাণ করলেন এই অভিনেত্রী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ