শয়তানের হানিমুন : জাফর পাঠান
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬ ৪:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬ ৪:১৫ অপরাহ্ণ

শয়তান এখন ভীষণ হাসিখুসি
আহলাদে আটখানা,
অবসরে অবসরে দিন কাটে তার
ফুর্তি ঘুম আর খানা।
শয়তানের কাজ মানুষেরা করছে
শয়তান বলে ভাই,
চালিয়ে যাও হত্যা-ধর্ষণ-দলবাজি
আমি তালিয়া বাজাই ।
শয়তান বলে, তোমরা এখন গুরু
সূক্ষ্ম হাতে করো কাজ,
নামে শুধু আশরাফুল মাখলুকাত
অপকর্মে নেই লাজ ।
নৃশংস আধিপত্যে খুশি আমি
শয়তান নটরাজ,
নিশ্চিত আমি, আমার চেয়ে মানুষের
কারুময় কারুকাজ ।
জনতার আওয়াজ/আ আ