ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় মাগুরায় বিএনপি'র ২৭ নেতাকর্মী জেল হাজতে - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:১৯, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় মাগুরায় বিএনপি’র ২৭ নেতাকর্মী জেল হাজতে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ১৩, ২০২২ ৯:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ১৩, ২০২২ ৯:১৮ অপরাহ্ণ

 

গত ২৭ আগস্ট ২০২২ তারিখে মাগুরা সদর উপজেলা ও পৌর বিএনপি কর্তৃক আয়োজিত জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং ভোলা ছাত্রদলের সভাপতি আব্দুল রহিম ও স্বেচ্ছাসেবক দলের নুর আলমের হত্যার প্রতিবাদে জেলা বিএনপি’র ভায়না মোড়ে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। কিন্তু শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীরা সশস্ত্র হামলা করে বিএনপি’র জেলা অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ, গুলি ও বোমা বিস্ফোরণে জেলা বিএনপি’র বিভিন্ন অঙ্গসংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়।
পরে ছাত্রলীগ নেতা সৌরভ মোল্ল্যা মাগুরা সদর থানায় ৪২ জন বিএনপি’র নেতাকর্মীর নাম সহ অজ্ঞাত ৩০০ থেকে ৪০০ জনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলা দায়ের করে। ঘটনার দিনেই যুবনেতা সৈয়দ কুতুব উদ্দিন রানা সহ ৫ জনকে আটক করে এবং দীর্ঘ এক মাস কারা ভোগের পর জামিনে মুক্তি পায়।
এজাহারভুক্ত বিএনপি’র নেতা-কর্মীরা হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নিয়ে আজ ১৩ অক্টোবর আগাম জামিন প্রাপ্ত বিএনপি নেতাকর্মীর মধ্যে পৌর বিএনপির আহবায়ক কিজিল খান, বিএনপি নেতা পিকুল খান, যুবনেতা শান্তি খান, ছাত্রনেতা আব্দুর রহিম ও সবুজ সহ ২৭ জন মাগুরা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করে।
জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক খান হাসান ইমাম সুজা বলেন, মিথ্যা বানোয়াট মামলায় বিএনপি নেতা কর্মীদের জেলে ভরে সরকার পতন ঠেকানো যাবে না। জয় আমাদের হবেই, “ইনশাআল্লাহ”।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ