সংকট উত্তরণে কার্যকর ভূমিকা রাখতে জনপ্রতিনিধিদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:১২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সংকট উত্তরণে কার্যকর ভূমিকা রাখতে জনপ্রতিনিধিদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ডিসেম্বর ২১, ২০২২ ৬:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ডিসেম্বর ২১, ২০২২ ৬:২১ অপরাহ্ণ

 

স্থানীয় সরকার নির্বাচনের সম্প্রতি নির্বাচিত জনপ্রতিনিধিদের কোভিড-১৯ এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে সৃষ্ট বৈশ্বিক সংকট উত্তরণে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমরা সর্বাত্মক চেষ্টা করছি যাতে আমাদের দেশের জনগণকে বৈশ্বিক সংকটের মধ্যে ভোগান্তিতে পড়তে না হয়। নির্বাচিত প্রতিনিধি হিসেবে আপনারও কিছু দায়িত্ব আছে এবং আপনাকে সে দায়িত্ব পালন করতে হবে।’

গত ১৪ ও ২৮ নভেম্বর অনুষ্ঠিত পৃথক নির্বাচনে নোয়াখালী ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান যথাক্রমে আবদুল ওয়াদুদ পিন্টু ও রুহুল আমিনকে শপথবাক্য পড়ানোর অনুষ্ঠানে বুধবার (২১ ডিসেম্বর) প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী দুই চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করান। আর দুই জেলা পরিষদের ১৯ জন নির্বাচিত কাউন্সিলরকে শপথবাক্য পাঠ করান এলজিআরডি ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

প্রধানমন্ত্রী এ সময় সারা দেশে প্রতি ইঞ্চি পতিত জমি চাষের আওতায় নিয়ে আসার মাধ্যমে খাদ্য উৎপাদন বাড়ানোর ওপর জোর দেন। তিনি বলেন, সারা দেশের সব আবাদি জমি যদি চাষের আওতায় আনা যায়, তাহলে দেশে আর কোনও সংকট থাকবে না। এ ব্যাপারে তিনি নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে নিজের খাবার নিজে উৎপাদনে মানুষকে সচেতন করতে সহযোগিতা কামনা করেন।

প্রধানমন্ত্রী বিশ্বব্যাপী সংকট কাটিয়ে উঠতে প্রতিটি খাতে কঠোরতা দেখাতে এবং সঞ্চয় করতে সবার প্রতি আহ্বান জানান। কেননা, বিশ্বজুড়ে আমদানি পণ্যের দাম অতিরিক্ত বেড়েছে এবং বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে।

নোয়াখালী ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পড়ান এলজিআরডি ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম
নোয়াখালী ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পড়ান এলজিআরডি ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম
শেখ হাসিনা দেশের সুষম উন্নয়ন নিশ্চিত করতে জনপ্রতিনিধিদের স্থানীয় উন্নয়ন তহবিলের যথাযথ ব্যবহার এবং স্থানীয় প্রকল্পের মানসম্মত কাজ নিশ্চিত করতে বলেন। তিনি আরও বলেন, নির্বাচিত প্রতিনিধি হিসেবে আপনাকে বরাদ্দকৃত স্থানীয় তহবিলের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে কাজ করতে হবে। কারণ, উন্নয়নের দিক থেকে কোনও এলাকা পিছিয়ে নেই।

প্রধানমন্ত্রী চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজের গুণগত মান নিশ্চিত করতে তাদের দেখাশোনা করার পরামর্শও দেন। জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে জনপ্রতিনিধিদের জনকল্যাণে কাজ করে যাওয়ার আহ্বান জানান।

গৃহহীন ও ভূমিহীনদের বিনামূল্যে ঘর করে দেওয়ার সরকারের পদক্ষেপের অংশ হিসেবে জনপ্রতিনিধিদেরও রাজনৈতিক সংশ্লিষ্টতা নির্বিশেষে সারা দেশে ভূমিহীনদের একটি তালিকা তৈরি করতে বলেন প্রধানমন্ত্রী। তিনি জানান, সারা দেশে ৩৫ লাখ ভূমিহীন ও গৃহহীন মানুষকে বিনামূল্যে ঘরবাড়ি করে দেওয়া হয়েছে। সূত্র: বাসস।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ