সংগঠনের অবস্থা জানতে জেলা সফর শুরু করছে যুবদল - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:২৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সংগঠনের অবস্থা জানতে জেলা সফর শুরু করছে যুবদল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মে ১৯, ২০২৪ ১২:৩৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মে ১৯, ২০২৪ ১২:৩৩ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

সরকারবিরোধী দীর্ঘ আন্দোলনের পর তৃণমূলে সংগঠন ও নেতাকর্মীদের অবস্থা জানতে চলতি সপ্তাহ থেকে পর্যায়ক্রমে দেশের ৮২টি সাংগঠনিক জেলায় সফর শুরু করবে জাতীয়তাবাদী যুবদল। এ ছাড়া আগামী ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে সংগঠনটি।

শুক্রবার (১৭ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক জরুরি সভা এবং পরবর্তীতে অনলাইন প্ল্যাটফর্ম জুমে সংগঠনের ১০ বিভাগীয় সহসভাপতি, সহসাধারণ সম্পাদক ও সহসাংগঠনিক সম্পাদকের সঙ্গে কেন্দ্রীয় কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় যুবদলের বিভাগীয় নেতারা ৭ জানুয়ারির নির্বাচন পরবর্তী জেলাপর্যায়ে সংগঠনের নেতাকর্মীদের ওপর সরকারের জেল-জুলুম ও নির্যাতনের ভয়াবহতার চিত্র তুলে ধরেন। এ ছাড়া চলমান উপজেলা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্যকারীদের ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ায় যুবদল সভাপতি ও সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানান তারা।

যুবদল নেতাদের জেলা সফর প্রসঙ্গে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না কালবেলাকে বলেন, ‘সংগঠনের নেতাকর্মীদের খোঁজ নেওয়া, পারস্পারিক সম্পর্কোন্নয়ন- এটাই জেলা সফরের মূল বিষয়। সর্বোপরি সংগঠনকে শক্তিশালী করার জন্য এ জেলা সফর। আশা করছি, ২৪ মে থেকে প্রথম পর্যায়ের সফর শুরু হবে। পর্যায়ক্রমে দেশের ৮২টি সাংগঠনিক জেলায় কেন্দ্রীয় প্রতিনিধি দল যাবে।

যুবদলের সিনিয়র সহসভাপতি মামুন হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্নার সঞ্চালনায় সভায় সংগঠনের সহসভাপতি নুরুল ইসলাম নয়ন, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, সহসভাপতি পদমর্যাদায় দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক পদ মর্যাদায় সহসাধারণ সম্পাদক আজিজুর রহমান আকন্দ, সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, ঢাকা বিভাগীয় সহসভাপতি রেজাউল কবির পল, চট্টগ্রাম বিভাগীয় সহসভাপতি মোহাম্মদ শাহেদ, রাজশাহী বিভাগের সহসভাপতি নাজমুল হুদা চৌধুরী সাগর, বরিশাল বিভাগের সহসভাপতি এইচ এম তসলিম উদ্দিন, সিলেট বিভাগের সহসভাপতি জাকির হোসেন উজ্জল, রংপুর বিভাগের সহসভাপতি নাজমুল আলম নাজু, কুমিল্লা বিভাগের সহসভাপতি আনোয়ারুল হক, ময়মনসিংহ বিভাগের সহসভাপতি খন্দকার মাসুদুল হক, ফরিদপুর সাংগঠনিক বিভাগের সহসভাপতি বেনজির আহমেদ তাবরেজ, কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক (দপ্তরে সংযুক্ত) নুরুল ইসলাম সোহেল, সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়াসহ সব বিভাগীয় সহসাধারণ সম্পাদক ও সহসাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন।

গোলাপগঞ্জ প্রতিনিধি: গত ৮ই মে গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী মঞ্জুর কাদির শাফি এলিম চৌধুরীর সমর্থকদের উপর পরাজিত প্রার্থীর মিথ্যা নাটকীয় ঘটনায় গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: রুহেল আহমদ, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসমাইল আলী, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবী জাহাঙ্গীর আলম সহ ৯জন নেতাকর্মীর উপর মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে শনিবার গোলাপগঞ্জ পৌর শহরে এক বিরাট বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পৌর আওয়ামীলীগের ৩নং ওয়ার্ডের সভাপতি আশিদূর রহমানের সভাপতিত্বে ও পৌর যুবলীগ নেতা আফজাল হোসেন আক্তারের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগ নেতা ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাদেক আহমদ,৯নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সাদেক আহমদ পৌর আওয়ামীলীগ নেতা তাজির উদ্দিন,আব্দুল মালেক, হাদিউজ্জামান মাসুম, বেলাল আহমদ, সুমন আহমদ,মশাহীদ আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ জেবুল,আলা উদ্দিন আলাই,মইজ উদ্দিন,জিয়া উদ্দিন,আফজাল আহমদ, মাহমুদ হোসেন,এইচ কে মান্না,উপজেলা যুবলীগ নেতা শামীম আহমদ, পৌর যুবলীগ নেতা রুমেল আহমদ, চেরাগ আলী,রাহেল আহমদ, জাফরুল ইসলাম তারেক, জেলা ছাত্রলীগ নেতা জুয়েল আহমদ বাদশা, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মাহবুবুর রহমান, হাম্মাদ আহমদ, পৌর ছাত্রলীগের সহসভাপতি হাসানুর রহমান হাসান,সাংস্কৃতিক সম্পাদক সুজন আহমদ পৌর ছাত্রলীগ নেতা রাহিন আহমদ,উপজেলা ছাত্রলীগ নেতা তানভীর আহমদ,লক্ষিপাশা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাকির।আবির,ছায়মন,তানভীর,রিমন,তাজুল,আবিদ আহমদ প্রমূখ।

বক্তারা বলেন, পরাজয় জেনে ঘোড়া মার্কার প্রার্থী জাবেদ নির্বাচনী বিধি ও আইনভঙ্গ করে ভোট শুরুর ছয় ঘন্টা আগে রাতের শেষ প্রহরে হোন্ডা গুন্ডা নিয়ে পৌরসভার ২ নং ওয়ার্ডে এই নাঠক মঞ্চস্থ করে তিনি উপজেলা নির্বাচন কে প্রশ্নবিদ্ধ করা ও দোয়াত কলম মার্কার সমর্থকদের ফাসানোর হীন মতলবে এই মিথ্যা মামলার দায়ের করেন।

বক্তারা গোলাপগঞ্জ পৌর আওয়ামীলীগের নির্বাচিত সাধারণ সম্পাদক রুহেল আহমদের বিরুদ্ধে পরিকল্পিত ও বিশেষ মহলের ইন্ধনে এই মামলা, আমরা অবিলম্বে মো:রুহেল আহমদ, ইসমাইল আলী ও জাহাঙ্গীর আলম সহ সকল নেতৃবৃন্দের উপর মিথ্যা ষড়যন্ত্রমুলক মামলা প্রত্যাহার করার জোর দাবী জানান অন্যতায় যে কোন পরিস্থিতির দায়ভার জাবেদ কে নিতে হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ