সংবাদপত্রের স্বাধীনতার ক্ষেত্রে আমরা সব সময় উদার ভূমিকা পালন করছি: প্রতিমন্ত্রী টুকু - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:০৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সংবাদপত্রের স্বাধীনতার ক্ষেত্রে আমরা সব সময় উদার ভূমিকা পালন করছি: প্রতিমন্ত্রী টুকু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৬ ৭:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৬ ৭:৪২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি

সংবাদপত্রের স্বাধীনতার ব্যাপারে আমরা সব সময় উদার ভূমিকা পালন করে যাচ্ছি বলে মন্তব্য করেছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

তিনি বলেন, ‘কোনো বিধিনিষেধ বা বাধা নেই।’ তিনি আশা প্রকাশ করেন, সাংবাদিকরাও নিজেদের জায়গা থেকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যকরী পরিষদের পরিচিতি সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতাকালে এ কথা বলেন।

তিনি বলেন, ‘কৃষি ঋণ মওকুফের মাধ্যমে সরকার যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। প্রান্তিক কৃষকদের ১০ হাজার টাকা ঋণ মওকুফ করা হয়েছে। আগামী দিনে নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড প্রদানের ব্যাপারেও আমরা পদক্ষেপ নিচ্ছি।’

সুলতান সালাউদ্দিন বলেন, ‘নির্বাচনি প্রতিশ্রুতি ছিল টাঙ্গাইলকে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ও কিশোর গ্যাং মুক্ত করা। প্রশাসন এ ব্যাপারে পদক্ষেপ নিতে শুরু করেছে। এ ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।’

আরও বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সভাপতি খান মোহাম্মদ খালেদ এবং সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা। নবনির্বাচিত কমিটির কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেন ক্লাবের সাবেক সভাপতি জাফর আহমেদ।

প্রেসক্লাব সভাপতি আতাউর রহমান খান আজাদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার এবং জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ