সংসদে ৫ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনয়ন - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:০৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সংসদে ৫ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনয়ন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ৩১, ২০২৩ ৭:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ৩১, ২০২৩ ৭:৫১ অপরাহ্ণ

 

জাতীয় সংসদের ২৩তম ও ২০২৩-২৪ অর্থ-বছরের বাজেট অধিবেশনের শুরুতে সভাপতিমণ্ডলী মনোনয়ন দেয়া হয়েছে।

অধিবেশনের শুরুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদের কার্যপ্রণালী বিধির ১২ (১) বিধি অনুযায়ী সভাপতিমন্ডলীর নাম ঘোষণা করেন। তারা হলেন-আ স ম ফিরোজ, তানভীর শকিল জয়, প্রাণ গোপাল দত্ত, রোস্তম আলী ফরাজী ও বেগম আনজুম সুলতানা।

সংসদে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশনে সভাপতিমণ্ডলীর এই সদস্যরা নামের অগ্রবর্তিতা অনুযায়ী সভাপতিত্ব করবেন।

অধিবেশনের শুরুতেই স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, সংসদের এই অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অধিবেশনে আগামীকাল অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২৩-২৪ অর্থ-বছরের বাজেট উপস্থাপন করবেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ