সংস্কার ও বিচার প্রক্রিয়ায় বাধা দেওয়ার চেষ্টা করলে প্রতিরোধ করা হবে: নাহিদ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:৫৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সংস্কার ও বিচার প্রক্রিয়ায় বাধা দেওয়ার চেষ্টা করলে প্রতিরোধ করা হবে: নাহিদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মে ৩০, ২০২৫ ৩:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মে ৩০, ২০২৫ ৩:৪৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংস্কার ও বিচার প্রক্রিয়ায় যারা বাধা দেওয়ার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তোলা হবে। কারণ সংস্কার ও বিচার অসম্পূর্ণ রেখে আমরা নির্বাচনের দিকে যেতে পারি না। আমরা মনে করি নির্বাচনের জন্য সংস্কারের প্রয়োজন।

বৃহস্পতিবার (২৯ মে) বিকালে রাজধানীর মোহাম্মদপুর সূচনা কমিউনিটি সেন্টারে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, সংস্কার ও নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার ধীর গতিতে কাজ করছে। আন্তরিকতা থাকলে ঘোষিত নির্বাচনের নির্ধারিত সময়ের মধ্যেই বিচার ও সংস্কার বাস্তবায়ন করা সম্ভব।

এ সময় স্থানীয় জেনেভা ক্যাম্প ও বিহারিদের একমাত্র স্কুল ‘ড্রিম স্কুল’ পরিদর্শন এবং বিহারিদের সঙ্গে মতবিনিময় করেন নাহিদ ইসলাম। এনসিপি’র সিনিয়র যুগ্ম-সদস্যসচিব ডা. তাসনিম জারাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারাও এতে উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ