সড়ক দুর্ঘটনায় আহত মহিউদ্দিনকে দেখতে গেলেন রিজভী - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৩২, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সড়ক দুর্ঘটনায় আহত মহিউদ্দিনকে দেখতে গেলেন রিজভী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুন ২৯, ২০২৪ ১:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুন ২৯, ২০২৪ ১:৩০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অ্যাডভোকেট মহিউদ্দিন চৌধুরীকে দেখতে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী। এ সময় তিনি তার স্বাস্থ্যের খোঁজ খবর নেন।

কয়েক দিন আগে নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন মহিউদ্দিন, তার স্ত্রী ও ছোট ছেলে। সে সময় দূর্ঘটনায় তার ছোট ছেলে স্পটেই মারা যায়। তাকে ও তার স্ত্রীকে দ্রুত ঢাকার স্কয়ার হাসপাতালে নিয়ে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। অ্যাডভোকেট মহিউদ্দিনের মুখে এরই মধ্যে অস্ত্রোপচার করা হয়েছে।

শনিবার (২৯ জুন) সকালে রুহুল কবির রিজভী তাদের দেখতে যান।

এ সময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। পরে তারা অসুস্থ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভুইয়াকে দেখতে তার বাসভবনে যান এবং তার স্বাস্থ্যের খোঁজ খবর নেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ