সন্ধ্যায় ডিএমপিতে বৈঠকে বসছে বিএনপি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, ডিসেম্বর ২৭, ২০২২ ৩:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, ডিসেম্বর ২৭, ২০২২ ৩:৪৩ অপরাহ্ণ

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সাথে আজ মঙ্গলবার সন্ধ্যায় বৈঠক করবে বিএনপি।
বিষয়টি নিশ্চিত করেছে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, বিএনপি ভাইস-চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেনসহ প্রতিনিধি দল আজ সন্ধ্যায় ডিএমপি কমিশনারের সাথে বৈঠক করবেন। বৈঠকে আগমী ৩০ ডিসেম্বর বিএনপির ঢাকায় গণমিছিল নিয়ে আলোচনা হবে।
জনতার আওয়াজ/আ আ