সবার যখন ঈদ ডাঃ আজিজ ভাই এর কান্না - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪০, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সবার যখন ঈদ ডাঃ আজিজ ভাই এর কান্না

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুন ২৮, ২০২৩ ১১:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুন ২৮, ২০২৩ ১১:০৬ অপরাহ্ণ

 

মো.মঞ্জুর হোসেন ঈসা

লন্ডনে আজ পবিত্র ঈদুল আজহা পালিত হয়েছে। আজ বাদ যোহর জাতীয় মানবাধিকার সমিতির ভাইস চেয়ারম্যান ডাঃ আব্দুল আজিজ ভাইয়ের মমতা ময়ী মায়ের জানাজা অনুষ্ঠিত হয়েছে এবং লন্ডনের মাটিতে তাঁকে কবর দেওয়া হয়েছে। ঈদ মানে খুশী,ঈদ মানে আনন্দ ভাগাভাগি। অথচ ঈদের দিন কারো কারো জীবনে কান্না ও দুঃখভরা দিন হয়।তবে নিঃসন্দেহে ডাঃ আজিজ ভাইয়ের মা ভগ্যবর্তী জননী। মুসলমানদের ধর্মীয় বড় উৎসব পবিত্র ঈদুল আজহার বরকতময় দিনে জানাজা পেয়েছেন এবং চিরদিনের জন্য কবরে শায়িত হয়েছেন। ডাঃ আজিজ ভাইও ভাগ্যবান দীর্ঘদিন মায়ের সেবা করতে পেরেছেন এবং মা কে লন্ডনের মাটিতে নিয়ে গিয়েছিলেন বলে শেষ মুহূর্তে মায়ের শেষ বিদায়টুকু দিতে পেরেছেন। মরহুমার নামাজে জানাজায় উল্লেখযোগ্য ধর্মপ্রাণ মুসলমানেরা অংশ গ্রহণ করেছেন এবং দোয়ায় অংশ গ্রহণ করেছেন। ডাঃ আজিজ ভাই এর মায়ের মৃত্যুতে এনডিপি,জাতীয় মানবাধিকার সমিতি,বিএনপি সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শোক প্রকাশ করছেন। আলোকিত মানবিক গুণী মুরব্বীর মৃত্যুতে লন্ডনের পাশাপাশি সিলেট, সুনামগঞ্জের হাজার হাজার মানুষ শোকাহত হয়েছেন।সবাইকে চলে যেতে হবে। তবে ভালো কাজ ও ভালো সন্তান পৃথিবীতে রেখে গেলে তাঁকে যুগে যুগে মানুষ স্মরণ করবেন। আল্লাহ আজিজ ভাইয়ের আম্মাজানকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকামে স্থান দেন। আমীন।
স্মরণে
মো.মঞ্জুর হোসেন ঈসা
চেয়ারম্যান
বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ