সরকার অবৈধ ক্ষমতা বৈধকরণের ষড়যন্ত্রে লিপ্ত - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৩৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সরকার অবৈধ ক্ষমতা বৈধকরণের ষড়যন্ত্রে লিপ্ত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ডিসেম্বর ৩১, ২০২৩ ৪:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ডিসেম্বর ৩১, ২০২৩ ৪:১৮ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান বলেছেন, সরকার দেশের নির্বাচন ব্যবস্থাকে হাস্যরস ও উপহাসের অনুসঙ্গ বানিয়েছে। এই সরকার কথিত নির্বাচনে নামে জনগণের সাথে প্রতরণা করে নিজেদের ক্ষমতা বৈধকরণ করতে চায়। কিন্তু এবার তাদের গোঁফে তেল দিয়ে লাভ হবে না বরং জনগণের তোপের মুখে সরকারের বালির বাধ ধ্বসে পড়বে। তিনি তামাশা ও প্রহসনের নির্বাচন প্রতিহত করতে সকলকে ভোটদানে বিরত থাকার আহ্বান জানান।

রোববার রাজধানীতে প্রহসনের নির্বাচন বর্জন ও ভোটারদের ভোট প্রদান থেকে বিরত থাকার আহ্বান বিষয়ক কেন্দ্র ঘোষিত গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর মিরপুর-১ নম্বর এ বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।

কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরার সদস্য অ্যাডভোকেট আব্দুল হামিদ, আব্দুর রাকিব ও বিশিষ্ট সমাজ সেবক তোফাজ্জাল হোসেনসহ স্থানীয় নেতারা।

মাহফুজুর রহমান বলেন, ক্ষমতার মোহে বাকশালীরা হিতাহিত জ্ঞানশূণ্য হয়ে পড়েছে। তারা জনগণের মেন্ডেট নিয়ে ক্ষমতায় আসতে পারবে না বলেই জাতীয় ঐক্যমতের ভিত্তিতে প্রতিষ্ঠিত নির্বাচনকালীন তত্ত্ববধায়ক সরকার পদ্ধতি বাতিল করে দেশকে এক গভীর রাজনৈতিক সঙ্কটের মুখে ঠেলে দিয়েছে। খেলতামাশায় পরিণত করা হয়েছে দেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধকে। তারা নিজেদের অপকর্মকে নির্বিঘ্নে করার জন্য আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতাদের অন্যায়ভাবে কারারুদ্ধ করে গোটা দেশকেই অঘোষিত কারাগারে পরিণত করেছে। কিন্তু জুলুম-নির্যাতন চালিয়ে অতীতে কোনো স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শক্তির শেষ রক্ষা হয়নি, আর কখনো হবেও না। তিনি সরকারের নীল নকশার নির্বাচন প্রতিহত করতে সকলকে রাজপথের দখল ধরে রাখার আহ্বান জানান।

তুরাগ মধ্য থানায় গণসংযোগ ও লিফলেট বিতরণ :
কেন্দ্র ঘোষিত গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে আজ চন্ডালভোগ, ডিয়াবাড়ি ওয়ার্ড এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করে তুরাগ মধ্য থানা জামায়াত।

কর্মসূচিতে নেতৃত্ব দেন থানা নায়েবে আমির মো: কামরুল হাসান। এছাড়া থানা সেক্রেটারি মো: মহিববুল্লাহ বাচ্চু, যুব-বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন, জামায়াত নেতা মেহেদী হাসান, আব্দুল হক, শাহারিয়ার সাকিব ও মাওলানা হানযালা প্রমুখ উপস্থিত ছিলেন।

শ্রমিকদের মাঝে লিফলেট বিতরণ :
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের শ্রমজীবী বিভাগের উদ্যোগে মোহাম্মদ পূর্ব ও উত্তরখান থানার বিভিন্ন স্পটে পথচারী, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহ-সভাপতি মো: মিজানুল হকের নেতৃত্বে পরিচালিত এ কর্মসূচিতে বিভিন্ন স্পষ্টে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের কার্যকরী কমিটির সদস্য মো: মোস্তাফিজুর রহমান, শ্রমিক নেতা জাকির হোসেন ও মো: হেলাল উদ্দিন প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ