সরকার খালেদা জিয়াকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করছে : ডা: ইরান - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:১১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সরকার খালেদা জিয়াকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করছে : ডা: ইরান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৩ ১০:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৩ ১০:২৯ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
সরকার খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে বিচার বিভাগকে লেলিয়ে দিয়েছে মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা: মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করছে। আওয়ামী লীগ জিয়া পরিবারের বিরুদ্ধে ফরমায়েশী রায় দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা করছে। জনগণ আওয়ামী জুলুম নির্যাতন নিপীড়ন থেকে বাঁচতে চায়। কারণ দুর্নীতি দুঃশাসন ও অর্থপাচার করে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে এ সরকার।

রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাব ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণদল আয়োজিত বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনার প্রতিহিংসার টার্গেট খালেদা জিয়া। কারণ খালেদা জিয়া আপোষহীন নেত্রী। তাকে মিথ্যা ও বানোয়াট মামলায় সাজানো রায় দিয়ে কারান্তরীন করে রেখেছে। তাকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। মহান আল্লাহ বেগম জিয়াকে দ্রুত সুস্থতা দান করুন।

তরুণদলের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব ডা: আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জনতার অধিকার পার্টির চেয়ারম্যান তরিকুল ইসলাম ভুঁইয়া, পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার মো: হানিফ, তরুণদলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি টি এইচ তোফা, সহ-সভাপতি মো: সজল মিয়া, মো: শাহ জালাল সিকদার, বীর মুক্তিযুদ্ধা মো: বাদসা, কবির হোসেন জেহাদী, প্রচার সম্পাাদক কবির হোসেন মোড়ল প্রমুখ।

সভায় মোনাজাত পরিচালনা করেন লেবার পার্টির ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা মো: জাকির হোসেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ