সরকার চোরাবালির উপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৪৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সরকার চোরাবালির উপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, এপ্রিল ২০, ২০২৪ ২:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, এপ্রিল ২০, ২০২৪ ২:৪৮ অপরাহ্ণ

 

সিনিয়র করেসপন্ডেন্ট

অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আতঙ্ক এখনও কাটেনি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘হাবিবুর রশিদ হাবিব খুবই ভদ্র একজন সাবেক ছাত্রনেতা। রফিকুল আলম মজনু এবং হাবিবুর রশিদ হাবিবকে আমি সেই ছাত্র রাজনীতি করা অবস্থা থেকে চিনি। এদের ঠিকানা আকাশের নিচে আলো বাতাসে খুব কম হয় এদের ঠিকানা বেশি হয় লাল দেয়ালের মাঝখানে কারাগারে। শেখ হাসিনা এখনো আতঙ্কিত কেন জানেন? আতঙ্কিত এইজন্য কারণ সে তো জানে জনগণ তাকে ভোট দেয়নি। দেশের ৯৫ শতাংশ জনগণ তাকে ভোট দেইনি। আমি আর ডামি আমরা আর মামুদের নির্বাচন হয়েছে।

রিজভী বলেন, ‘এই অবৈধ সরকার চোরাবালির উপর দাঁড়িয়ে আছে যেকোনো সময় এই সরকারের গদি বালির মধ্যে ডুবিয়ে যাবে। সেই কারণে সরকার হাবিবুন নবী খান সোহেল, সাইফুল আলম নীরব, আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, হাবিবুর রশিদ হাবিব দেরকে আটক করে রেখেছে। ভয় থেকে এই আটক করে রেখেছে।

শনিবার (২০ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবের মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমালোচনা করে রিজভী বলেন, ‘ওরা প্রকাশ্যে কোন কাজ করতে পারেনা তলে তলে কাজ করে। দেখবেন মুখে যেটা বলে তলে তলে করে আরেকটা। ইজরাইলের বিমান কি করে আসলো বাংলাদেশের এয়ারপোর্টে? মানুষ বলে শেখ হাসিনার জন্য বস্তা ভর্তি শুভেচ্ছা বাণী পাঠানো হয়েছে। কি গোপন সম্পর্ক কি তলে তলে সম্পর্ক প্রধানমন্ত্রী আপনার কাছে জানতে চাই।

রাজনৈতিক কারণে বিএনপির নেতা কর্মীরা বন্দী প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের কঠোর সমালোচনা করে তিনি বলেন, ‘এক এগারোর সময়ে আপনার বিরুদ্ধেও তো মামলা হয়েছিল সেই মামলাগুলো গেল কোথায়? যারা স্বৈরাচারী যারা একনায়ক তারা বিরোধী দলের নেতাকর্মীদেরকে কারাগারে ভরে রাখে। ব্যাংক লুট হচ্ছে ঘরবাড়ি লুট হচ্ছে তাদেরকে আপনি ধরতে পারেন না যার প্রত্যেকটির সাথে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা জড়িত এদেরকে আপনি ধরতে পারেন না এরা কি ফেরেশতা। আর আপনি গ্রেফতার করেন আব্দুল কাদের ভুইয়া জুয়েল, হাবিবুর রশিদ হাবিবদেরকে। হায় কি বিচিত্র এই দেশ? হায় সেলুকাস কি অদ্ভুত শেখ হাসিনার রাজত্ব।

নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির এই মুখপাত্র বলেন, ‘এই প্রচন্ড রোদের মধ্যে আপনাদের যে আত্মপত্যয় দেখেছি আমি বিশ্বাস করি শেখ হাসিনার পতন হবেই শেখ হাসিনা টিকবে না। পৃথিবীতে ভালোর জয় হয় মন্দের পরাজয় হয়। সুতরাং শেখ হাসিনার পতন অনিবার্য।

প্রতিবাদ সমাবেশে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে এবং সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক আব্দুস সালাম আজাদ, কৃষকদলের সভাপতি হাসান জাফির তুহিন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সদস্য সচিব কাজী আবুল বাশার, যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ওমর ফারুক কাওসার প্রমুখ।

এ দিকে প্রতিবাদ সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন এবং এর আশপাশের এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়ন করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ