সরকার পতনের আন্দোলন হলে বিএনপি ঘরে বসে থাকবে না: ডিএসসিসির প্রশাসক - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:০৮, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সরকার পতনের আন্দোলন হলে বিএনপি ঘরে বসে থাকবে না: ডিএসসিসির প্রশাসক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মে ২২, ২০২৬ ১০:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মে ২২, ২০২৬ ১০:৫৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
জামায়াতের মাধ্যমে সরকার পতনের আন্দোলন হলে বিএনপি ঘরে বসে থাকবে না বলে সতর্ক করেছেন ঢাকা দক্ষিণ বিএনপির সভাপতি ও প্রশাসক


তিনি বলেন, ‘দলীয় কর্মী দিয়ে আন্দোলন করে আপনি ফেলিয়ে দিতে চান। আর বিএনপি কি ঘরে বসে থাকবে? আন্দোলনের কথা বলে দেশটাকে আর পিছিয়ে দেবেন না। আসুন, মিলেমিশে দেশটাকে চালাই।’

শুক্রবার (২২ মে) রাজধানীর এলিফ্যান্ট রোডে কোরবানির পশুর বর্জ্য অপসারণে পাটের ব্যাগসহ বিভিন্ন সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জামায়াতের উদ্দেশে পাল্টা হুঁশিয়ারি দিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বলেন, ‘প্রধানমন্ত্রী মাত্র তিন মাস হলো রাষ্ট্রের দায়িত্বে এসেছেন। এই তিন মাসে অনেক কাজ করার চেষ্টা করছেন। এখন একদল বলে, ‘আন্দোলন করে ফেলা দিব।’ আরে ভাই, ফেলে দেওয়ার কী হলো? তিন মাস আগে নিরঙ্কুশ ভোটে তাকে ক্ষমতা দেওয়া হলো, আর বলা হচ্ছে জনগণ নাকি তাদের পক্ষে চলে গেছে।’

তিনি বলেন, ‘দুই-তিন বছর সময় দিন। তারেক সাহেব কতটুকু কী পারেন, না পারেন তা তখনই বোঝা যাবে। না পারলে তো জনগণই বলবে। আপনারা তো জনগণ না, আপনারা জামায়াতের লোক, অমুক দলের ছাত্রসংগঠনের লোক। জনগণ কী বলে সেটা শুনুন। আপনাদের চরিত্র একাত্তরে তো মানুষ দেখেছে।’

আবদুস সালাম বলেন, ‘পৃথিবীতে অর্থনৈতিক মন্দা চলছে, বাংলাদেশও এর বাইরে না। কিন্তু আপনারা যদি এখন আবার বিশৃঙ্খলা করেন, তাহলে দেশ আরও পিছিয়ে যাবে।’

‘অন্তর্বর্তী সরকার দেশকে ১৮ বছর পিছিয়ে দিয়েছে’ এমন মন্তব্য করে ডিএসসিসি প্রশাসক বলেন, ‘১৮ মাসেই একেবারে ডুবিয়ে দিয়েছে। আমি বলি, তারা দেশকে ১৮ বছর পিছিয়ে দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘হামে শিশু মারা যাচ্ছে এর দায় কার? তাদের (ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারের)। সেই সময়ে টিকা আনা হয়নি। আজ ঢাকা শহর রিকশায় জ্যাম হয়ে গেছে, হকারে রাস্তা দখল হয়ে গেছে।’

আসন্ন কোরবানির বিষয়ে সতর্ক করে তিনি বলেন, ‘বাড়ির সামনে সড়কে কোরবানি দিলে শিশুদের মানসিকভাবে প্রভাবিত হয়। তাই ধীরে ধীরে ঢাকা মহানগরে নির্দিষ্ট স্থানে কোরবানি দেওয়ার ব্যবস্থা করা উচিত।’

কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে তিনি জানান, ঢাকা দক্ষিণ সিটির ৭৫টি ওয়ার্ডে ৪৬ টন ব্লিচিং পাউডার, ২১০ গ্যালন স্যাভলন এবং ১ লাখ ৪০ হাজার ব্যাগ বিতরণ করা হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ