সরকারকে বিচারের সম্মুখীন হতে হবে: আ স ম রব - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:২৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সরকারকে বিচারের সম্মুখীন হতে হবে: আ স ম রব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ২৩, ২০২২ ৬:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ২৩, ২০২২ ৬:৫০ অপরাহ্ণ

 

জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ‘জনগণের জীবনের সর্বোচ্চ নিরাপত্তা বিধানের জন্যই রাষ্ট্র, হত্যার জন্য নয়। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে গঠিত রাষ্ট্রে সরকার মানুষ হত্যার উৎসব করবে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। নির্বিচারে মানুষ হত্যার জন্য সরকারকে বিচারের সম্মুখীন হতে হবে।’

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) পুরানা পল্টনের ফেনী জেলা মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির কেন্দ্রীয় কার্যকরি কমিটির সভায় সভাপতির ভাষণে আ স ম আবদুর রব এসব কথা বলেন।

কোনও উসকানি ছাড়াই বিরোধী দলের সমাবেশে নির্বিচারে গুলি চালিয়ে দেশের নাগরিককে হত্যা করা হচ্ছে অভিযোগ করে রব বলেন, ‘বিরোধী দলের নেতাকর্মী হত্যা করতে পারলেই যেন সরকার স্বস্তি পায়, জয় লাভের আত্মতৃপ্তি পায় এবং সরকারি দল হত্যার পক্ষে অবস্থান নেয়।’

তিনি বলেন, ‘যারা পুলিশ এবং সরকারের লাঠিয়াল বাহিনী দ্বারা নির্যাতনের শিকার বা হত্যার শিকার, তারাই আবার মামলার আসামি হচ্ছেন। রাষ্ট্রের ভয়ংকর এই অব্যবস্থাপনাকে চিরতরে উচ্ছেদ এবং জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে গণ আন্দোলন, গণজাগরণ এবং গণঅভ্যুত্থান সংঘঠন অনিবার্য হয়ে পড়েছে।’

সভায় আরও বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার, সা কা ম আনিসুর রহমান খান, মোহাম্মদ সিরাজ মিয়া, তানিয়া রব এবং শহীদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ