সরকারের একটাই লক্ষ্য, দেশ ও দেশের মানুষের উন্নয়ন করা: এমপি এমরান চৌধুরী - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:২৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সরকারের একটাই লক্ষ্য, দেশ ও দেশের মানুষের উন্নয়ন করা: এমপি এমরান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬ ৪:০৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬ ৪:০৫ পূর্বাহ্ণ

 

প্রেস বিজ্ঞপ্তি
ছবি সংগৃহীত

সিলেট-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, “বর্তমান সরকারের একটাই লক্ষ্য, দেশ ও দেশের মানুষের উন্নয়ন করা। সবাইকে নাগরিক সেবা সহজে পাইয়ে দেওয়া। সিন্ডিকেট ভেঙে নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখা। সরকারের প্রথম মাসেই এসব ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য এসেছে। এতে দেশবাসীর মাঝে বিরাজ করছে স্বস্তি। আর দেশের এমন অগ্রযাত্রায় ‘আল-বারযাখ কাফেলা’র মতো বিভিন্ন সামাজিক সংগঠনও উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।”

তিনি আরও বলেন, ‘গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের মানুষে তাঁদের মূল্যবান আমানত দিয়ে আমাকে মহান সংসদে পাঠিয়েছেন এই দুই উপজেলা দুঃখ-দুর্দশার কথা তুলে ধরার জন্য। আমি আমার দায়িত্ব পূর্ণাঙ্গরূপে পালনের প্রাণান্তকর চেষ্টা করবো ইনশা আল্লাহ।’

বুধবার (২৫ মার্চ) বিকালে গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ঘোষগাঁওয়ের সামাজিক সংগঠন ‘আল-বারযাখ কাফেলা’ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘আল-বারযাখ কাফেলা’র সভাপতি রশিদ আহমদের সভাপতিত্বে ও লক্ষীপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল খালিকের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- লক্ষীপাশা ইউপি চেয়ারম্যান মাহতাব উদ্দিন জেবুল, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি, লক্ষীপাশা ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য আব্দুল করিম মানিক, কানাডা প্রবাসী এমরান আহমদ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক রেদওয়ান আহমদ এবং সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক গোলাম রব্বানী।সিলেট জেলা

এছাড়া আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- ‘আল-বারযাখ কাফেলা’র সহসভাপতি মতিউর রহমান হাসান, শামসুল ইসলাম ও জাহেদুর রহমান, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, সহসাধারণ সম্পাদক শাহিন আহমদ ও ফাহিম আহমদ, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, সহসাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন আহমদ ও তুহিন আহমদ, কোষাধ্যক্ষ আব্দুস শুকুর, সহ-কোষাধ্যক্ষ আব্দুল মতিন, প্রচার সম্পাদক জাকির আহমদ, সহপ্রচার সম্পাদক দিলু আহমদ, সমাজকল্যাণ সম্পাদক মাছুম আহমদ, মুরুব্বি আব্দুল খালিক, খায়রুল ইসলাম আজাদ, মো. শাহজাহান আহমদ, মাহবুবুর রহমান, আব্দুস সুফান ও আবুল কালাম মামুন প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ