সহকারী অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলামের পদত্যাগ - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৩৫, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সহকারী অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলামের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মে ৫, ২০২৬ ৭:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মে ৫, ২০২৬ ৭:২৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি :সংগৃহীত
পদত্যাগ করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. তারিকুল ইসলাম। মঙ্গলবার (৫ মে) অ্যাটর্নি জেনারেল বরাবর তিনি এ পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে তারিকুল ইসলাম বলেছেন, ‘আমি মো. তারিকুল ইসলাম, সহকারী অ্যাটর্নি জেনারেল। আসন্ন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ২০২৬-২৭ এ আমি সহ-সম্পাদক পদে একজন প্রার্থী হিসেবে প্রতিযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছি। তাই সকালে সহকারী অ্যাটর্নি জেনারেল পদ হতে পদত্যাগ করলাম।’

উল্লেখ্য, আইনজীবীদের অন্যতম শীর্ষ সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (২০২৬-২৭) দুই দিনব্যাপী নির্বাচন ১৩ ও ১৪ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ