সাংবাদিক নেতা কাজী নাসির উদ্দীন বাবুল এর মৃত্যুতেবিভিন্ন মহলের শোক - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৩৭, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাংবাদিক নেতা কাজী নাসির উদ্দীন বাবুল এর মৃত্যুতেবিভিন্ন মহলের শোক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ৩, ২০২৪ ১২:১৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ৩, ২০২৪ ১২:১৩ পূর্বাহ্ণ

 

মো. মঞ্জুর হোসেন ঈসা,বিশেষ প্রতিনিধি
শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব’র সভাপতি ও দৈনিক আজকের বার্তার সম্পাদক কাজী নাসির উদ্দিন বাবুল আজ ২রা মার্চ ২০২৪ শনিবার রাত’৮.১৫ মিনিটে ঢাকা বারডেম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে ছেলে সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।
মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব এডভোকেট সাইফুল ইসলাম সেকুল এবং সাংগঠনিক সম্পাদক লায়ন আল আমিন।
নেতৃবৃন্দ বলেন, মহান মুক্তিযুদ্ধের মাসে আমরা একজন বলিষ্ঠ কলম যোদ্ধাকে হারালাম।বরিশাল সহ দেশ-বিদেশে তাঁর অনেক শুভাকাঙ্ক্ষী ছিলেন।

তাঁর মৃত্যুতে বরিশালে শোকের ছায়া নেমে এসেছে। তিঁনি সাংবাদিকদের অভিভাবক ছিলেন। একজন সমাজসেবক হিসাবেও তাঁর অনেক অবদান রয়েছে। আল্লাহ তাঁকে জান্নাত দান করুন এবং পরিবারের সকলকে শোক সহিবার শক্তি দান করুন।
এছাড়া বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও মানবাধিকার সংগঠন এর নেতৃবৃন্দ মরহুম এর মৃত্যুতে পৃথক পৃথক শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা, আরট ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব আবদুর রহমান তপন,জাতীয় পার্টি বরিশাল মহানগর আহবায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল এবং সদস্য সচিব প্রকৌশলী ইকবাল হোসেন তাপস,বরিশালের ডায়েরির লেখক ও প্রকাশক জাহিদুল ইসলাম মামুন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ