সাংবাদিক মাহমুদুর রহমানের মা আর নেই, শোক জানালেন বিএনপি মহাসচিব - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:১৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাংবাদিক মাহমুদুর রহমানের মা আর নেই, শোক জানালেন বিএনপি মহাসচিব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুলাই ৬, ২০২৫ ৪:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুলাই ৬, ২০২৫ ৪:৫৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
দৈনিক ‘আমার দেশ’ সম্পাদক ড. মাহমুদুর রহমানের মাতা, রত্নগর্ভা অধ্যাপিকা মাহমুদা বেগম আজ রোববার ভোরে রাজধানীর মগবাজারস্থ বারাকাহ কিডনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। অধ্যাপিকা মাহমুদা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার (৬ জুলাই) এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “অধ্যাপিকা মাহমুদা বেগমের মৃত্যুতে তাঁর পরিবার-পরিজন ও প্রতিবেশীদের মতো আমিও গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। ধর্মপ্রাণ ও পরোপকারী মরহুমা অধ্যাপিকা মাহমুদা বেগম প্রতিবেশীদের নিকট ছিলেন অত্যন্ত শ্রদ্ধাভাজন। শিক্ষকতা পেশায় অত্যন্ত নিষ্ঠাবান অধ্যাপিকা মাহমুদা বেগম মেধা ও যোগ্যতা দিয়ে তাঁর সন্তানদের সুশিক্ষিত ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলেছিলেন, যারা স্ব স্ব পেশায় প্রতিষ্ঠিত। দোয়া করি— মহান রাব্বুল আলামীন যেন মরহুমা অধ্যাপিকা মাহমুদা বেগমকে জান্নাত নসীব করেন এবং শোকাহত পরিবার-পরিজনদের ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।”

বিএনপি মহাসচিব শোকবার্তায় অধ্যাপিকা মাহমুদা বেগমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ