সাইকেল চালিয়ে নৌকার জন্য ভোট চাইলেন ফেরদৌস
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, ডিসেম্বর ২৯, ২০২৩ ১০:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, ডিসেম্বর ২৯, ২০২৩ ১০:০৭ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ফেরদৌস আহমেদ। দুই বাংলায় সমান জনপ্রিয়তা তার। চলচ্চিত্রকে ছাপিয়ে এবার দেশের রাজনীতির মাঠে নৌকা প্রতীকে ঝড় তুলছেন তিনি। ভোটার সমর্থক এবং কর্মীরা এক পলক দেখতে হুমড়ি খেয়ে পড়ছেন তার নির্বাচনী প্রচারণায়। এবার নিজ নির্বাচনি এলাকায় সাইকেল চালিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট তিনি।
শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টায় জিগাতলা বাসস্ট্যান্ডের জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের সামনে থেকে এই র্যালি শুরু হয়। এসময় তার সঙ্গে ধানমন্ডি ট্যুরিস্ট সাইক্লিস্ট সংগঠনের শতাধিক সাইক্লিস্টরাও অংশ নেন।
নির্বাচনি প্রচারণার পাশাপাশি নাগরিক সুস্বাস্থ্য ও পরিবেশ সচেতনতায় তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতেই এমন ব্যতিক্রমধর্মী আয়োজন করা হয়েছে বলেও জানান সংশ্লিষ্টরা।
সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হতে পারলে এই এলাকার তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে এবং স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হবে বলে জানান চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। তিনি বলেন, ঢাকা-১০ আসন বাংলাদেশের ৩০০ আসনের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি আসন। এখানে দেশের প্রথম সারির অনেক শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। যেখানে তরুণ প্রজন্মের বড় একটি অংশ বেড়ে উঠছে। আমি সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে এই এলাকার তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করব।
ফেরদৌস বলেন, আজকের তরুণ প্রজন্মই আগামী দিনের বাংলাদেশের কর্ণধার হবে। তাদের যোগ্য করে গড়ে তুলতে আমাদের সুযোগ করে দিতে হবে।
জনতার আওয়াজ/আ আ