সাঈদীর মৃত্যু : আমেরিকায় ছেলের স্ট্যাটাস, খুলনায় গ্রেপ্তার মা - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:১৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাঈদীর মৃত্যু : আমেরিকায় ছেলের স্ট্যাটাস, খুলনায় গ্রেপ্তার মা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, আগস্ট ২২, ২০২৩ ৩:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, আগস্ট ২২, ২০২৩ ৩:৫০ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
আমেরিকায় মিশিগান স্টেট ইউনিভার্সিটি, পিএইচডি গবেষক পুত্রের ফেসবুক স্ট্যাটাসের জের ধরে খুলনায় মা’কে গ্রেপ্তারের অভিযোগ উঠেছে। খুলনার খালিশপুর থানা পুলিশ পিএইচডি গবেষক তানজিলুর রহমানের মা আনিছা সিদ্দিকাসহ তিন জনের বিরুদ্ধে অন্তর্ঘাতমূলক ষড়যন্ত্রের অভিযোগ এনে মামলা করেছে। গতকাল তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

জানা যায়, জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পরে গত ১৭ই আগস্ট আমেরিকার মিশিগান স্টেট ইউনিভার্সিটির ম্যাটেরিয়াল সাইন্সের পিএইচডি গবেষক তানজিলুর রহমানের ঞধহুরষ উ গবঃধষষরংঃ নামে ফেসবুক পেজে এক স্ট্যাটাসে উল্লেখ করেন- ‘আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মামলার সাক্ষী সুখরঞ্জন বালির ভূমিকা আমার কাছে ইতিহাসের বিরল ঘটনা বলে মনে হয়। তাকে আমি কোনো ছকেই ফেলতে বা বুঝতে পারি না। তিনি হিন্দু ধর্মাবলম্বী হওয়ায় ব্যাপারটা আরও অদ্ভুত। মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে প্রথমে ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দেয় এবং পরে হাইকোর্ট যাবজ্জীবন কারাদণ্ড দেন সুখরঞ্জন বালির ভাই বিসা বালির হত্যাকাণ্ডে।

এই মামলার রায় সঠিক হয়নি বলে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে সুখরঞ্জন বালি আদালতে সাক্ষী দিতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে অপহৃত হয়। পরবর্তীতে দীর্ঘদিন ভারতের কারাগরে আটক ছিলেন। বিবেকের তাড়নায় দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাজায় উপস্থিত হয়ে আইন বিচার এবং পুলিশের কর্মকাণ্ড মিডিয়ার কাছে তুলে ধরেন।’ এই স্ট্যাটাস দেয়ার একদিন পরই তানজিলুর রহমানের মা আনিছা সিদ্দিকাকে খুলনার খালিশপুর থানার বয়রা হাজী ফয়েজ উদ্দীন সড়কের মামা বাড়ি থেকে ২০শে আগস্ট আটক করে পুলিশ।

ওইদিনের অপর একটি স্ট্যাটাসে তানজিলুর রহমান উল্লেখ করেন- ‘সাঈদী সাহেবের জানাজায় সুখরঞ্জন বালির উপস্থিতি নিয়ে আমার লেখাটা অনেক জায়গা থেকে শেয়ার হওয়ায় রোববার, ২০শে আগস্ট খুলনার বয়রা এলাকার হাজী ফয়েজউদ্দীন সড়কে আমার নানাবাড়িতে স্থানীয় যুবলীগ নেতারা পুলিশ নিয়ে হাজির হয়ে তাণ্ডব চালায় ও লুটপাট করে। দুইটা ল্যাপটপ ও নগদ টাকা নিয়ে যায়। আমার ছোট মামা সিদ্দিক শহীদকে বেদম মারধর করে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ