সাতক্ষীরায় কাটানো দু’বছর জীবনের শ্রেষ্ট সময় ছিল: প্রধান বিচারপতি - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৪৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাতক্ষীরায় কাটানো দু’বছর জীবনের শ্রেষ্ট সময় ছিল: প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ৬, ২০২৩ ২:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ৬, ২০২৩ ২:৫১ অপরাহ্ণ

 

সাতক্ষীরা প্রতিনিধি

‘যদি কেউ আমাকে প্রশ্ন করে জীবনের সবচেয়ে ভালো দিনগুলো কোথায় কাটিয়েছি, জবাবে বলব সাতক্ষীরায়। সাতক্ষীরায় কাটানো দু’বছর জীবনের শ্রেষ্ঠ সময় ছিল।’

বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা সরকারি কলেজের সাতক্ষীরা সরকারি কলেজের ৬তলা বিশিষ্ট ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন বাংলাদেশ সরকারের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

এ সময় প্রধান বিচারপতি স্মৃতিচারন করে বলেন, ‘প্রধান বিচারপতি একদিনের হইনি এর পেছনে অনেকের অবদান রয়েছে। তাদের মধ্যে উল্লেখ্য অবদান রয়েছে সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষকদের। বাবা মা আমাদের জন্ম দিয়েছেন তবে শিক্ষকদের অবদান আমাদের জীবনে অনস্বীকার্য। এই প্রতিষ্ঠানের সকল শিক্ষকদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা অমলিন হয়ে থাকবে চিরকাল।’

স্মৃতিচারনে প্রধান বিচারপতি আরও বলেন, ‘১৯৭৪ সালে সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থী ছিলাম আমি। সে সময়ে ক্লাসের ফাঁকে কলেজের লেকে যেয়ে বসে থাকা। বরই খেতে-খেতে বন্ধুদের সাথে গল্প করা এগুলো সবই ছিল জীবনের রঙিন ইতিহাস। সাতক্ষীরা আমার জন্মস্থান না হলেও জীবনের রঙিন সময়গুলো এখানে কাটিয়েছি।’

সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হাদীর সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান প্রমুখ।

সরকারি কলেজে যাওয়ার আগে, বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালত প্রঙ্গণে বিচারপ্রার্থীদের জন্য নির্মিত ন্যায়কুঞ্জ নামে বিশ্রামাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ