সারজিস আলমের বাসায় জামায়াত আমির - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:০৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সারজিস আলমের বাসায় জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মে ১, ২০২৬ ৭:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মে ১, ২০২৬ ৭:৪৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে দেখতে তার বাসায় যান বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১ মে) বিকালে জামায়াত আমির সারজিসের বাসায় যান। এ সময় আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন।

জামায়াত আমির সারজিস আলমের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং মহান আল্লাহর দরবারে দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২৮ এপ্রিল) সারজিস আলম হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকদের পরামর্শে তার মূত্রনালীর সফল অস্ত্রোপচার করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ