সারাদেশে ১৩ হাজার আনসার-ভিডিপি মোতায়েন - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৩২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সারাদেশে ১৩ হাজার আনসার-ভিডিপি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ডিসেম্বর ১৮, ২০২৩ ১২:২০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ডিসেম্বর ১৮, ২০২৩ ১২:২০ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক

রেল ও সড়ক পথে যোগাযোগ নির্বিঘ্ন রাখতে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সারাদেশে ১৩ হাজার আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হচ্ছে। রোববার (১৭ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ৬টা থেকে রেল স্টেশন, বাস স্ট্যান্ড, লঞ্চ ঘাট, সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা এবং জনগুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন থেকে নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করবেন তারা।

সাধারণ আনসার ও ভিডিপি সদস্যরা রেল স্টেশন, বাস স্ট্যান্ড ও লঞ্চঘাট ছাড়াও সড়ক ও রেল পথে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সতর্কভাবে দৃষ্টি রাখবেন।

সারাদেশে ১৮৫১টি পয়েন্টে মোট ১৩ হাজার আনসার-ভিডিপি সদস্য মোতায়েন থেকে নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তারা এ দায়িত্ব পালন করে যাবেন বলেও নির্দেশনায় জানানো হয়েছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গণসংযোগ কর্মকর্তা (অতি. দায়িত্ব) উপপরিচালক (প্রকল্প- প্রশিক্ষণ) মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ