সিংড়ায় ইউনিয়ন চেয়ারম্যানদের অপসারণ দাবিতে বিএনপির বিক্ষোভ - জনতার আওয়াজ
  • আজ রাত ১:২৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিংড়ায় ইউনিয়ন চেয়ারম্যানদের অপসারণ দাবিতে বিএনপির বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ২৯, ২০২৪ ৭:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ২৯, ২০২৪ ৭:৫৭ অপরাহ্ণ

 

সিংড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের সিংড়ায় আওয়ামী লীগ থেকে নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় নাটোরের সিংড়া উপজেলা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ শেষে কোর্ট মাঠে মুক্তমঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু, যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন, কলম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, ইটালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বজলার রহমান বাচ্চু, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন, যুগ্ম আহ্বায়ক মহিদুল ইসলাম, রুহুল আমিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাফী, বিএনপি নেতা সাইদুর রহমান সাধু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদৎ হোসেন মিন্টু প্রমূখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ