সিঙ্গাপুরে চিকিৎসা শেষে আজ রাতে দেশে ফিরছেন মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৩ ১:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৩ ১:৫৭ অপরাহ্ণ

সিঙ্গাপুরে এক সপ্তাহ চিকিৎসা শেষে আজ বৃহস্পতিবার রাতে দেশে ফিরছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় সিঙ্গাপুর এয়ারলাইনসের ফ্লাইটে ঢাকায় আসবেন ।
গত ৪ ফেব্রুয়ারি চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জনতার আওয়াজ/আ আ