সিরাজগঞ্জে একসাথে চার ছেলে সন্তান জন্ম দিলেন আফসানা খাতুন - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:২০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিরাজগঞ্জে একসাথে চার ছেলে সন্তান জন্ম দিলেন আফসানা খাতুন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ডিসেম্বর ২৪, ২০২২ ৪:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ডিসেম্বর ২৪, ২০২২ ৪:৩৬ অপরাহ্ণ

 

সিরাজগঞ্জে একসাথে চার ছেলে সন্তান জন্ম দিলেন আফসানা খাতুন। আজ শনিবার সকালে নির্ধারিত সময়ের প্রায় দুই মাস আগে শহরের একটি বেসরকারি হাসপাতালে চার শিশুর জন্ম দেন তিনি।

জানা গেছে, আফসানা খাতুন বেলকুচি উপজেলার কামারপাড়া গ্রামের শাহাদত হোসেন মিয়ার স্ত্রী। তিনি আইন মন্ত্রণালয়ে অফিস সহকারী হিসেবে কর্মরত।

শাহাদত হোসেন মিয়া জানান, তার স্ত্রী আফসানা প্রথমবারের মতো গর্ভবতী হন প্রায় ৭ মাস আগে। চিকিৎসকরা তার প্রসবের তারিখ নির্ধারণ করেছিলেন ২০ ফেব্রুয়ারি। কিন্তু শনিবার সকালে হঠাৎ করেই আফসানার প্রসব ব্যাথা ওঠে। পরে তাকে সিরাজগঞ্জ শহরের মেডিনোভা হাসপাতালে ভর্তি করলে নরমাল পদ্ধতিতে চারটি বাচ্চা প্রসব করানো হয়।

মেডিনোভা হাসপাতালের হেড নার্স সাবিরা সরকার রুমি বলেন, হাসপাতালে আসার পর নরমাল পদ্ধতিতে বাচ্চা প্রসব করা হয়। নির্ধারিত সময়ের দুই মাস বাকি ছিল। প্রি-ম্যাচুরড বাচ্চা প্রসব হওয়ায় অবস্থাও ভাল নয়। দুপুরের দিকে চার বাচ্চাকেই সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডের রেজিস্টার ডা. মাহবুবুল আলম বলেন, চার শিশুকে স্ক্যানো ওয়ার্ডে ভর্তি করে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রি-ম্যাচুরড প্রসবের কারণে এখনও অবস্থা খুব একটা ভাল নয়। আমরা চেষ্টা করছি সুস্থ করে তোলার।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ