সিরিয়ায় পৌঁছাল বাংলাদেশের ত্রাণ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৩ ১২:২৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৩ ১২:২৪ পূর্বাহ্ণ

সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বাংলাদেশের পাঠানো ত্রাণ আজ শনিবার দেশটিতে পৌঁছেছে। বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বিমানবাহিনীর পরিবহন বিমান সি-১৩০জে রাজধানী দামেস্কে পৌঁছালে সিরিয়ার স্থানীয় সরকারবিষয়ক উপমন্ত্রী মাওতাজ দাওজি ত্রাণসামগ্রী গ্রহণ করেন। সিরিয়ার দায়িত্বপ্রাপ্ত জর্ডানে বাংলাদেশের আবাসিক রাষ্ট্রদূত নাহিদা সোবহান বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ