সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল নেতা খান জামাল গ্রেফতার - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:১৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল নেতা খান জামাল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ২৭, ২০২৩ ৮:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ২৭, ২০২৩ ৮:২৫ অপরাহ্ণ

 

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট জেলার আহ্বায়ক আব্দুল আহাদ খান জামালকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৭ মে) বিকাল সাড়ে ৬টায় সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সামনে থেকে গ্রেফতার করা হয়।

বিষয়টি সিলেটভিউ-কে নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ।

তিনি জানান- ২০১৯ সালের একট জ্বালাও-পুড়াও মামলায় আব্দুল খান জামালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিলো। তাই তাকে গ্রেফতার করা হয়েছে।

জানা যায়, শনিবার বিকালে সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে একটি সভায় অংশগ্রহণ করেন আব্দুল আহাদ খান জামাল। সভা শেষে বের হওয়ামাত্র তাকে মুসলিম সাহিত্য সংসদের সামনে থেকে গ্রেফতার করে কোতোয়ালি থানাপুলিশ।

এর আগে ২০১৫ সালের ২২ নভেম্বর খান জামালকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই দিন রাত পৌনে ১টার দিকে সিলেট মহানগরের মিরাবাজারস্থ নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ