সিলেট সিটির উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি কসোভো রাষ্ট্রদূতের - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৫২, সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিলেট সিটির উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি কসোভো রাষ্ট্রদূতের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মে ২৫, ২০২৬ ১২:৫১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মে ২৫, ২০২৬ ১২:৫১ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত

ঢাকায় নিযুক্ত কসোভো রাষ্ট্রদূত লুলজিম প্লানাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানাচ্ছেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। ছবি: খবরের কাগজ
ঢাকায় নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানা সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রবিবার (২৪ মে) দুপুরে নগর ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সিলেট নগরীর সঙ্গে কসোভোর বিভিন্ন শহরের দ্বিপক্ষীয় সম্পর্ক, শিক্ষা, বাণিজ্য ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। কসোভো ও সিলেটের মধ্যে শিক্ষা সহযোগিতা জোরদার ও শিক্ষা-সংস্কৃতি বিনিময় কর্মসূচি চালুর বিষয়ে উভয় পক্ষ গুরুত্বারোপ করে।

কসোভোর রাষ্ট্রদূত সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য ও সংস্কৃতির প্রশংসা করেন। সিলেট সিটির আধুনিকায়ন ও সামগ্রিক উন্নয়নে কসোভো সরকারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি।

এর আগে রাষ্ট্রদূতকে নগর ভবনে উষ্ণ অভ্যর্থনা জানান সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। স্বাগত বক্তব্যে তিনি বলেন, ‘সিলেট তার সমৃদ্ধ সংস্কৃতি, অপার প্রাকৃতিক সৌন্দর্য ও বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রবাসী কমিউনিটির জন্য সমাদৃত। আমরা সিলেটকে পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব, স্মার্ট ও টেকসই নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করছি।’ এই রূপান্তরের যাত্রায় তিনি কসোভো সরকারের প্রযুক্তিগত ও উন্নয়ন সহযোগিতা কামনা করেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সচিব আশিক নূর, প্রধান প্রকৌশলী আলী আকবর, প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিৎ দেব, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) একলিম আবদীন। আরও উপস্থিত ছিলেন সিসিকের নির্বাহী প্রকৌশলী জয়দেব বিশ্বাস, জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থসহ করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ