সিলেটে ছাত্রদল নেতার মামলায় আসামি যারা - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৪৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিলেটে ছাত্রদল নেতার মামলায় আসামি যারা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ২১, ২০২৪ ৬:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ২১, ২০২৪ ৬:৫৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

সিলেটে এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৮৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. জুবের আহমদ (৩৫) ।

বুধবার (২১ আগস্ট) দুপুরে সিলেট মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট ১ম ও দ্রুত বিচারিক আদালতে তিনি মামলাটি করেন।

মামলায় অভিযোগ করা হয়েছে- গত ৪ আগস্ট সিলেট মহানগরের বন্দরবাজার এলাকায় ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশ এবং আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গুলি ও হামলা চালানো হয়।

মামলার উল্লেখ্যযোগ্য আসামিরা হলেন- সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক প্রতিমন্ত্রী ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিবি প্রধান হারুন-অর-রশিদ, ডিএমপির অতিরিক্ত যুগ্ন কমিশনার বিপ্লব কুমার, সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক বিধান কুমার সাহা।

সিলেট জেলা যুবলীগের সভাপতি ভিপি শামীম, সাধারণ সম্পাদক শামিম আহমদ, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সিলেট জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আফসর আজিজ, সাধারণ সম্পাদক দেবাংশু দাশ মিঠু, বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, সিলেট সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি ও কাউন্সিলর রুহেল আহমদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা পিযুষ কান্তি দে, ৩২ নং ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলম, সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোওয়ার জাহান সৌরভ, সাধারণ সম্পাদক নাঈম আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খান, সিলেট জেলা ছাত্রলীগ সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ।

সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষার, সিলেট মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াছ দিনার।

এসএমপির উপ কমিশনার আজবাহার আলী শেখ (সদ্য বদলি), অতিরিক্ত উপ কমিশনার সাদেক দস্তগীর কাউসার, সহকারী পুলিশ কমিশনার মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান, বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ কল্লোল গোস্বামী, কোতয়ালি মডেল থানার ওসি মঈন উদ্দিন, ওসি (তদন্ত) ফজলুর রহমান, এসআই কাজী রিপন সরকার, কনস্টেবল সেলিম মিয়া, আজহার, ফিরোজ ও উজ্জ্বল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ