সিলেটে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩ - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:১৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিলেটে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ৭, ২০২২ ১০:০৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ৭, ২০২২ ১০:০৮ পূর্বাহ্ণ

 

সিলেট জেলা প্রতিনিধি

সিলেটের জৈন্তাপুর উপজেলায় মোটরসাইকেল, লেগুনা, টমটম ও বাসের ত্রিমুখী সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছে। বুধবার (৬ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার হরিপুর বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

বাসে থাকা মো. জে এ বুলবুল নামের এক যাত্রী জানান, বাসটি সিলেট থেকে জাফলং যাচ্ছিল। হরিপুর বাজারের পাশে হঠাৎ একটি টমটমের পেছনে থাকা একটি মোটরসাইকেল বিপরীত থেকে বাসের সামনে এসে পড়ে। এ সময় মোটরসাইকেল, টমটম ও বাসের সংঘর্ষ হয়। একই সময় পেছন থেকে ধাক্কা খায় লেগুনাও।

এ সময় এক শিশুসহ তিন জন ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় অন্তত ১০ জন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

তিন জন নিহতের বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ জানান, ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ