সিলেটে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ জাতীয় নেতৃবৃন্দ - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:০৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিলেটে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ জাতীয় নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, নভেম্বর ১৮, ২০২২ ১০:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, নভেম্বর ১৮, ২০২২ ১০:৪৯ অপরাহ্ণ

 

শনিবার (১৯ নভেম্বর) সিলেটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিভাগীয় গণসমাবেশ। ইতোমধ্যে সমাবেশের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে দলটি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমঙ্গীর। রাতের ফ্লাইটে সিলেট এসে পৌঁছান তিনি। এসময় দলীয় নেতাকর্মীরা তাকে ওসমানী বিমানবন্দরে স্বাগত জানান।

শুক্রবার (১৮ নভেম্বর) রাত ১০ টায় আকাশপথে তিনি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

এসময় বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ড. এনামুল হক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. শাখাওয়াত হোসেন জীবন, সদস্য ও সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

বিএনপির একটি সূত্র জানিয়েছে মির্জা ফখরুল বিমানবন্দর থেকে সরাসরি মাজার জিয়ারতে যাবেন।

প্রসঙ্গত- বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি, তত্ত্বাবধায়ক সরকার, সংসদ বিলুপ্ত ও সরকারের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বিভিন্ন বিভাগে বিএনপি বিভাগীয় সমাবেশ করছে। ইতিমধ্যে কয়েকটি বিভাগ ও ফরিদপুর জেলায় গণসমাবেশ করেছে দলটি। তারই ন্যায় সিলেটেও আগামী শনিবার (১৯ নভেম্বর) গণসমাবেশ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে দলটি।

শুক্রবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়- মাঠের এক পাশে তৈরি করা হয়েছে মঞ্চ তৈরি। মাঠে চলছে মাইক টানানো হয়েছে এবং মাঠের দুই পাশে দুটি ‘বড় পর্দা’ লাগানো হয়েছে। মাঠে হাজারও বিভিন্ন স্থান থেকে আসা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। বেশকিছু নেতাকর্মী একেকজন একেক দায়িত্ব পালন করছেন। প্রত্যেকেই আছেন ফুরফুরে মেজাজে।

এদিকে, বিএনপির সমাবেশকে দলের নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। সিলেট বিভাগজুড়ে পরিবহন শ্রমিক নেতাদের ডাকা ধর্মঘটের কারণে বৃহস্পতিবার বিভিন্ন স্থানে থেকে সমাবেশস্থলে এসে পৌঁছেছেন নেতাকর্মীরা। যত সময় যাচ্ছে নেতাকর্মীদের ভিড় ততই বাড়ছে।

ইতোমধ্যে সমাবেশের মূল মঞ্চ প্রস্তুত করা হয়েছে। এছাড়াও সমাবেশস্থলে শতাধিক মাইক বসানো হয়েছে এবং মঞ্চ থেকে দূরে থাকা নেতাকর্মীদের সমাবেশ স্পষ্টভাবে দেখানোর জন্য দুটি ‘বড় পর্দা’ স্থাপন করা হবে।

আগাম আসা নেতাকর্মীদের জন্য মাঠের ৩ পাশে ক্যাম্প তৈরি করা হয়েছে। সেখানে তার গতকাল রাত থেকে অবস্থান করছেন। তাদেরকে বিভিন্ন নেতাদের উদ্যোগে রান্না করে খাওয়ানো হচ্ছে। এসব ক্যাম্প সমাবেশের দিন সকালে অপসারণ করা হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ