সিলেটের বিয়ানীবাজারে জিয়া টিভি পরিবারের ৫ম দফায় ঈদ সামগ্রী উপহার প্রদান - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:০৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিলেটের বিয়ানীবাজারে জিয়া টিভি পরিবারের ৫ম দফায় ঈদ সামগ্রী উপহার প্রদান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুলাই ৪, ২০২২ ৪:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুলাই ৪, ২০২২ ৪:২৫ অপরাহ্ণ

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সাহেব এর নির্দেশে জিয়া টিভির মাননীয় চেয়ারম্যান আলহাজ্ব দুলাল সিদ্দিকী ও প্রতিষ্ঠাতা পরিচালক সাবেক ছাত্রনেতা শাকের মাহমুদ এর পক্ষ থেকে সিলেটের বিয়ানীবাজারে বেশ কয়েকটি পরিবার এর মাঝে ঈদ সামগ্রী উপহার ছাত্রনেতা জাহেদ হাসান সুমন খাঁ’র সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজমুল হোসেন পুতুল,সাবেক সহ সভাপতি সিলেট জেলা বিএনপি।
সাবেক সভাপতি,বিয়ানীবাজার উপজেলা বিএনপি।
উপস্থিত ছিলেন বিএনপি নেতা আলী আহসান,
স্থানীয় বিএনপি যুবদল ছাত্রদল এর সিনিয়র নেতৃবৃন্দ।

জিয়া টিভির চেয়ারম্যান সৌদি আরব বিএনপির সহ সভাপতি দুলাল সিদ্দিকী ও প্রতিষ্ঠাতা পরিচালক সাবেক ছাত্রনেতা শাকের মাহমুদ বলেন বন্যা শুরু থেকেই ধারাবাহিক ভাবে জিয়া টিভি পরিবার এর ত্রান উপহার অব্যাহত রয়েছে,এইগুলা আমাদের নিজস্ব অর্থায়নে।
জিয়া টিভি পরিবারের ত্রান উপহার কমিটির সার্বিক সহযোগিতায় আছেন আফ্রিকা মোজাম্বিক প্রতিনিধি তৌহিদুল ইসলাম ও জেদ্দা প্রতিনিধি এম আব্দুল্লাহ।
জিয়া টিভির প্রধান উপদেষ্টা হিসেবে আছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান,উপদেষ্টা
মন্ডলীতে রয়েছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক,নবগঠিত মিডিয়া সেল এর আহবায়ক কমিটির প্রথম সদস্য শাম্মী আক্তার ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি যুক্তরাষ্ট্রের আহবায়ক জিল্লুর রহমান জিল্লু।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ