সীমালঙ্ঘনের প্রতিদান দিয়েছে আওয়ামী লীগ: খোকন - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:০০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সীমালঙ্ঘনের প্রতিদান দিয়েছে আওয়ামী লীগ: খোকন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ২৮, ২০২৪ ২:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ২৮, ২০২৪ ২:২৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
আওয়ামী লীগ ফ্যাসিবাদী সরকার সীমালঙ্ঘনের শেষ পর্যায়ে চলে গিয়েছিল। যার প্রতিদান তারা পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।

বুধবার (২৮ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

খাইরুল কবির খোকন বলেন, নজরুল ছিলেন একজন প্রতিবাদী চরিত্র। তার লেখনীর ধারে এদেশের মানুষের রক্তে পিঞ্জর চলে। এই ফ্যাসিবাদী সরকারের পতনে সাধারণ জনগণ তথা ছাত্রসমাজ এত শক্তি কোথায় পেল। এত সাহস কোথায় পেল। রাস্তায় রাস্তায় লাশ পড়ে থাকতে দেখেছি। এমন অনেক লাশ আছে যাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। তারা কোন লিস্টের মধ্যে নেই। জীবন দেওয়াটাই যেন তাদের সাহসিকতা ছিল এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে।

তিনি বলেন, পবিত্র ইসলাম ধর্মে আছে তোমরা সীমালঙ্ঘন করিও না, সীমালঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেনা। এই ফ্যাসিবাদী সরকার সীমালঙ্ঘনের শেষ পর্যায়ে চলে গিয়েছিল। যার প্রতিদান তারা পেয়েছে।

জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ূন কবির বেপারী সভাপতি বক্তব্যে বলেন, এই ফ্যাসিবাদী সরকার গুম খুন ও নির্যাতনের মাধ্যমে স্বৈরাচারের এমন এক পর্যায়ে চলে গিয়েছিল যে যার যার মাধ্যমে এ দেশের সাধারণ জনতা বুঝতে পেরেছিল এই সরকার তাদের জন্য ভালো কিছু আর দিতে পারবে না। ব্যাংক লুটপাট এর মাধ্যমে দেশের অর্থনীতিকে তারা পঙ্গু করে দিয়ে একনায়তন্ত্র কায়েম করেছিল। এ সরকারের পতন সময়ের দাবী ছিল। যা এদেশের ছাত্রসমাজ করে দেখিয়েছে। নজরুলের কন্ঠে বলিয়ান হয়ে তারা অসম্ভবকে সম্ভব করেছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন নজরুল গবেষক ও বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কবি আবদুল হাই শিকদার, বিশিষ্ট কবি সাহিত্যিক সুকুমার বড়ুয়াসহ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ