সুনামগঞ্জে দ্রব্যমূল্যের ঊর্ধগতির প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের মিছিল - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:০০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সুনামগঞ্জে দ্রব্যমূল্যের ঊর্ধগতির প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ৯, ২০২২ ১০:২২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ৯, ২০২২ ১০:২২ পূর্বাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

তেল, গ্যাস, বিদ্যুৎ, পানিসহ নিত্য প্রয়োজনীয় দব্যমূল্যের ঊর্ধগতির প্রতিবাদে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মিছিলে বাধা দিয়েছে পুলিশ।

আজ বুধবার (৯ মার্চ) দুপুরে শহরের পুরাতন বাসটেন্ড থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ মিছিলটি বের হয়।

মিছিল নিয়ে নেতাকর্মীরা শহর প্রদক্ষিণ করতে চাইলে কামারখালী এলাকায় বাধা দেয় পুলিশ। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ করেন নেতাকর্মীরা।

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামসুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুনাজ্জির হোসেনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মহিউদ্দিন মনির, জেলা বিএনপি নেতা রেজাউল করিম, রাখাব উদ্দিন, স্বেচ্ছাসেবক দল নেতা ইকবাল হোসেন প্রমুখ।

এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ