সুবিধা নিতে টিউলিপ কখনও বাংলাদেশি, কখনও ব্রিটিশ: দুদক - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:১১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সুবিধা নিতে টিউলিপ কখনও বাংলাদেশি, কখনও ব্রিটিশ: দুদক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুন ১৬, ২০২৫ ৯:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুন ১৬, ২০২৫ ৯:৩৫ অপরাহ্ণ

 

ফাইল ছবি
জনতার আওয়াজ ডেস্ক
অবস্থার প্রেক্ষিতে নিজের সুবিধার্থে টিউলিপ কখনও বাংলাদেশি, কখনও ব্রিটিশ বলে নিজের পরিচয় দেন, এটা সমীচিন কিনা তা বিবেচনার জন্য সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মুহাম্মদ আব্দুল মোমেন।

তিনি বলেন, টিউলিপের বিরুদ্ধে তিনটি মামলা চলমান এবং আরেকটি তদন্তাধীন। তিনিই যতই বলুক না কেন তিনি ব্রিটিশ, আমরা যখন আমাদের কাগজপত্র দেখছি, তাকে বাংলাদেশি মনে হচ্ছে।

সোমবার (১৬ জুন) বিকেলে এক প্রশ্নের জবাবে দুদকের চেয়ারম্যান সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

এসময় টিউলিপের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে উল্লেখ করে ড. মোমেন বলেন, টিউলিপকে বাংলাদেশের নাগরিক হিসেবে বিবেচনা করে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

টিউলিপের ব্যাপারে তদন্তের অগ্রগতির কথা জানিয়ে তিনি বলেন, সঠিক ঠিকানায় তলবগুলো পাঠানো হচ্ছে। রাজউকের প্লট, গুলশানের প্লট বিতরণের অনিয়মসহ আরও অভিযোগ আছে। তার আয়কর রিটার্ন ঘেঁটে দেখলাম, সেখানে হঠাৎ করে তার স্বর্ণ ১০ ভরি থেকে লাফ দিয়ে ৩০ ভরি হয়ে গেছে। সেখানে দামে কোনো পরিবর্তন হয়নি।

টিউলিপ যতই বলুক না কেন, আমি কিছুই জানি না। কিছুই যদি না জানেন, তাহলে মন্ত্রীত্ব চলে যাবে কেন? কিছুই যদি না জানেন, তার আইনজীবী আমাদের কাছে চিঠি লিখবেন কেন? আমরা তার আইনজীবীকে জানিয়েছি আমাদের আইনের বিধান অনুযায়ী তাকে আমাদের আদালতে মোকাবিলা করতে হবে বলেও জানিয়েছেন দুদক চেয়ারম্যান।

দুর্নীতির অভিযোগ নিয়ে সমালোচনার মধ্যে চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাজ্যের প্রতিমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হন লেবার এমপি টিউলিপ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ