সৈয়দ মাহবুব মোর্শেদের ১১২তম জন্মজয়ন্তী পালিত - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৪৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সৈয়দ মাহবুব মোর্শেদের ১১২তম জন্মজয়ন্তী পালিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ৪, ২০২৪ ১:৪৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ৪, ২০২৪ ১:৪৯ পূর্বাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক

শনিবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীতে স্বাধীনতা সংসদের উদ্যোগে আয়োজিত উপ-মহাদেশের আইনের শাসনের প্রতিষ্ঠাতা, মানবাধিকার আন্দোলনের পথিকৃৎ, অবিস্মরণীয় ব্যক্তিত্ব সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদের ১১২তম জন্মজয়ন্তী পালিত হয়েছে। বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভায় বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক কবি হাসিনা মমতাজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্ত্য রাখেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি এস এম মজিবুর রহমান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ও স্মৃতিচারণ করে বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদের সুযোগ্য সন্তান, সাবেক সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ। বিশেষ অতিথি হিসেবে বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদের জীবন ও কর্মের উপর ব্যাপকভাবে আলোকপাত করেন এসএ গ্রুপের সমন্বয়কারী হাসান মঞ্জুর, দৈনিক পাঞ্জেরীর নির্বাহী সম্পাদক ও সাপ্তাহিক আমার জন্মভূমি’র ভারপ্রাপ্ত সম্পাদক তালুকদার রুমী। ডিইউজে’’র সদস্য ও রিপোর্টার্স ক্লাবের সভাপতি জাকির হোসেন মাঝি বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদের জীবনী উপস্থাপন করেন তার বক্তব্যে। অন্যান্যের মধ্যে আলোচনা সভায় অংশগ্রহণ করেন আওয়ামী লীগ নেত্রী লায়ন জেবিন সুলতানা কান্তা, দৈনিক মুক্তখবরের সহকারী সম্পাদক এইচএম মেহেদী হাসান, সাপ্তাহিক জয়যাত্রার ভারপ্রাপ্ত সম্পাদক আলী আশরাফ আখন্দ, স্বাধীনতা সংসদের মহাসচিব সাহেদ আহাম্মদ, অপরাধ বিষয়ক সাংবাদিক ওয়াহিদ মুরাদ ও বাংলাদেশ নিউজ এডিটরস্ গিল্ডের সভাপতি বাদল চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মঞ্জুর হোসেন ঈসা।


প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি এসএম মজিবুর রহমান বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদের সততা, নিষ্ঠা ও আইন প্রতিষ্ঠার নানা দিক তুলে ধরেন। ইতিহাসে বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদের মতো একজন মানুষ কতটুকু বিনয়ী, সৎ, নিষ্ঠাবান ও কর্তব্যপরায়ণ হতে পারেন তা থেকে আমরা শিখতে পারি এবং তার সুযোগ্য পুত্র সাবেক সচিব সৈয়দ সারগুব মোর্শেদও তার পিতার পুরাটা আদর্শ পেয়েছেন। বক্তারা বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদের প্রতি বিনম্র শ্রদ্ধা প্রদর্শন করেন এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন। অনুষ্ঠানের শুরু বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদের বিদেহী আত্মার শান্তি কামনা করে ১ মিনিটি দাঁড়িয়ে সম্মান প্রদর্শন ও নীরবতা পালন করেন।
সভায় মানবাধিকারে বিশেষ ভূমিকা পালন করার জন্য বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো.মঞ্জুর হোসেন ঈসা সহ ১০ জন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহাবুব মোরশেদ স্মারক সম্মাননা গ্রহণ করেছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ