সোমবার থেকে রাত ৮টার পর দোকানপাট বন্ধ - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:২৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সোমবার থেকে রাত ৮টার পর দোকানপাট বন্ধ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ১৯, ২০২২ ১:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ১৯, ২০২২ ৪:২২ অপরাহ্ণ

 

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সোমবার রাত ৮টার পর সারাদেশে দোকান, বিপণিবিতান, মার্কেট ও মুদি দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে কাঁচাবাজার রাত ৮টার পরও খোলা থাকবে।

রোববার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে এক বৈঠকে রোববার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকটি হয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতির সঙ্গে। এ বৈঠকে এফবিসিসিআই, বিজিএমইএ, এমসিসিআই ও বিকেএমইএ-সহ বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

রাত ৮টার পর দোকানপাট বন্ধের বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আক্তার হোসেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ