সৌদি আরবে শেখ হাসিনাকে কাজ্জাব বলা হয়: এ্যানি - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৫৬, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সৌদি আরবে শেখ হাসিনাকে কাজ্জাব বলা হয়: এ্যানি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, নভেম্বর ২৮, ২০২৫ ৭:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, নভেম্বর ২৮, ২০২৫ ৭:০১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির যুগ্ম-মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সৌদি আরবে মানুষ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার প্রশংসা করে, আর শেখ হাসিনাকে ‘কাজ্জাব’ বলে, যার অর্থ মিথ্যাবাদী। তারা খালেদা জিয়াকে ভালো মানুষ হিসেবে উল্লেখ করে এবং জিয়াউর রহমানকে মুসলিম উম্মাহর নেতা হিসেবে দেখেন।

শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে নারী ভোটারদের সঙ্গে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ্যানি বলেন, “পাকবাহিনীর বিরুদ্ধে আমাদের সাহসী ছেলেদের যুদ্ধ করতে হয়েছিল। এই যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন জিয়াউর রহমান। তিনি চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র থেকে স্বাধীনতার ডাক দিয়েছেন। সেই যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে। জিয়াউর রহমান ছিলেন মুক্তিযুদ্ধের নেতা ও মুক্তিযোদ্ধাদের নেতৃত্বদানকারী। তিনি অস্ত্র হাতে রণাঙ্গনে নেতৃত্ব দিয়েছেন বাংলার দামাল ছেলেদের।”

তিনি আরও জানান, ছাত্ররাজনীতি করতে গিয়ে বহুবার জেল খেটেছেন, লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, বাড়ি ভাঙচুর ও দুই ছেলের ওপর অত্যাচার করা হয়েছে। পুলিশ হামলা করেছে, গ্রেপ্তার ও পিটিয়ে থানায় নেওয়া হলেও তিনি মাথা নত করেননি।

এ সময় জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান, আবুল হাশেম, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দীন চৌধুরী রিয়াজ, জেলা ওলামা দলের সভাপতি শাহ মো. এমরান, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার ও সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি ভূঁইয়া উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ