স্ত্রীকে নিয়ে নিজেই গাড়ি চালালেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, মে ৬, ২০২৬ ৮:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, মে ৬, ২০২৬ ৮:৫৬ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি : সংগৃহীত
বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ এক অনুষ্ঠানে যোগ দিতে নিজেই গাড়ি চালিয়ে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তার সঙ্গে গাড়িতে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।
বুধবার (৬ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর সচিবালয় থেকে আগারগাঁও শেরেবাংলা নগরে চীন মৈত্রী সম্মেলন নিজেই গাড়ি চালিয়ে যান। এই অনুষ্ঠানে আয়োজন করে বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন।
জানা গেছে, প্রধানমন্ত্রীর নিজে গাড়ি চালিয়ে অনুষ্ঠানে যাওয়ার বিষয়টি উপস্থিতদের মধ্যে কৌতূহল ও আলোচনার সৃষ্টি করে। নিরাপত্তা ব্যবস্থা বজায় রেখেই তিনি সরাসরি অনুষ্ঠানস্থলে পৌঁছান বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য রাখার কথা রয়েছে প্রধানমন্ত্রী।
জনতার আওয়াজ/আ আ