স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীতে ২৭ মার্চ নয়াপল্টনে মুক্তিযোদ্ধা দলের সমাবেশ - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:২৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীতে ২৭ মার্চ নয়াপল্টনে মুক্তিযোদ্ধা দলের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ১৬, ২০২৩ ৩:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ১৬, ২০২৩ ৩:১৮ অপরাহ্ণ

 

স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীতে সমাবেশ করবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। আগামী ২৭ মার্চ নয়াপল্টনে এ সমাবেশ হবে। সমাবেশের অনুমতির জন্য এরই মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে চিঠি দিয়েছে বিএনপি। গত ১৪ মার্চ বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত চিঠিটি ডিএমপিতে দেওয়া হয়।

সরকার পতনের দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে রোজার মধ্যে এই সমাবেশ করবে বিএনপি। পবিত্র রমজান মাসে চারটি ইফতার পার্টির সঙ্গে রাজপথের কর্মসূচিও চলমান রাখবে সরকারবিরোধী দলটি।

এদিকে সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে যুগপৎ আন্দোলনের কর্মসূচি হিসেবে আগামী শনিবার নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। এ সমাবেশের অনুমতির জন্যও ডিএমপিকে চিঠি দিয়েছে দলটি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ