স্বাধীনতার ঘোষণাপত্র দিবস আজ - জনতার আওয়াজ
  • আজ রাত ১:২৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

স্বাধীনতার ঘোষণাপত্র দিবস আজ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬ ১:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬ ১:০৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
আজ ১০ এপ্রিল। বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল ও তাৎপর্যপূর্ণ দিন। ১৯৭১ সালের এই দিনে আনুষ্ঠানিকভাবে গৃহীত হয় বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র, যা মুক্তিযুদ্ধকে আইনি ও সাংবিধানিক ভিত্তি প্রদান করে এবং স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের বৈধতা প্রতিষ্ঠা করে।

এই দিনে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের প্রথম সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সত্তরের নির্বাচনে বিজয়ী জাতীয় ও প্রাদেশিক পরিষদের সদস্যরা মিলিত হয়ে প্রবাসী সরকার গঠন করেন। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি এবং সৈয়দ নজরুল ইসলামকে উপ-রাষ্ট্রপতি নির্বাচিত করা হয়। পরে তাজউদ্দীন আহমদকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

সরকার গঠনের পর আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয় এবং বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাকে অনুমোদন দেওয়া হয়। এর ধারাবাহিকতায় ১৭ এপ্রিল মুজিবনগর সরকারের শপথ অনুষ্ঠিত হয় মেহেরপুর জেলার বৈদ্যনাথতলায়। মুজিবনগর সরকারের নেতৃত্বেই পরিচালিত হয় মুক্তিযুদ্ধ। এই সরকার আন্তর্জাতিক পরিসরে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দীর্ঘ ৯ মাসের সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ হানাদার পাকিস্তানি বাহিনীর দখলমুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করে।

স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাধীনতা, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের যে আদর্শ তুলে ধরা হয়, তা পরবর্তী সময়ে বাংলাদেশের সংবিধানের মূল ভিত্তি হিসেবে প্রতিফলিত হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ