স্বাধীনতার ৫১ বছরেও মানুষের ভাগ্য বদলায়নি : জাগপা সভাপতি - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৪৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

স্বাধীনতার ৫১ বছরেও মানুষের ভাগ্য বদলায়নি : জাগপা সভাপতি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ৫, ২০২৩ ১২:১৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ৯:০১ অপরাহ্ণ

 

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান বলেছেন, স্বাধীনতার ৫১ বছর পরও মজলুম মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। শাসকেরা নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য ক্ষমতাকে পুঁজিবাদের ন্যায় প্রতিষ্ঠিত করেছেন। তদ্রূপ ২০১৮ সালের ৩০ ডিসেম্বর ভোটারবিহীন নির্বাচনের মধ্য দিয়ে স্বাধীনতার সোনালি স্বপ্নের সব ইতিহাস বাকশালের খাঁচায় বন্দি। গণতন্ত্রের জন্য মজলুম মানুষের আর্তচিৎকার। বাংলার মাটি রক্তে লাল। গণতন্ত্রের আরেকটি রক্তাক্ত ইতিহাস লাশ আর লাশ।

জাগপা ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্র-জনতাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সাবেক ছাত্রলীগের নেতা ও জাগপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান এসব কথা বলেন।

আজ বুধবার জাগপা ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মরহুম নেতা শফিউল আলম প্রধানের মাজার জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণ শেষে জাগপা ছাত্রলীগের সভাপতি জিহাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাউনুল হকের পরিচালনায় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় জাগপার সাধারণ সম্পাদক এস এম শাহাদাত, সাবেক জাগপা ছাত্রলীগের নেতা আওলাদ হোসেন শিল্পী, সাইফুল আলম, হোসেন মোবারক, মীর আমির হোসেন আমু প্রমুখ।

খন্দকার লুৎফর রহমান বলেন, জাগপা ছাত্রলীগের গৌরবোজ্জ্বল ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ’৭৪-এর দুর্নীতি-দুঃশাসন ও স্বজনপ্রীতির বিরুদ্ধে তৎকালীন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মরহুম শফিউল আলম প্রধান শাসকগোষ্ঠীর দুঃশাসন, শোষণ-নিপীড়নের বিরুদ্ধে লড়তে গিয়ে কারাবরণ করেন। ভয়-ভীতিকে উপেক্ষা করে মজলুম মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে আমৃত্যু লড়াই করে গেছেন। জাগপা ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এই মহান মজলুম নেতাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন তিনি।

তিনি ছাত্র-জনতাসহ দেশপ্রেমিক জনগণকে গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবি এবং ২৭ দফা সরকার মেরামতের প্রস্তাবনার কর্মসূচিকে সফল করার জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ