স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪০, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, আগস্ট ২৯, ২০২৫ ১:০০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, আগস্ট ২৯, ২০২৫ ১:০১ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৭টা ৪০ মিনিট গুলশান চেয়ারপারসনের বাস ভবন থেকে রওনা করে রাত ৮টায় তিনি বসুন্ধরা আবাসিকের এভার কেয়ার হাসপাতালে পৌঁছান।

বিএনপির মিডিয়া সেল জানায়, মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে স্বাস্থ্য পরীক্ষা শেষে রাত ১১টায় হাসপাতাল থেকে বাসার উদ্দেশে রওনা হন বিএনপি চেয়ারপারসন। রাত ১১টা ৪৩ মিনিটে তিনি বাসায় পৌঁছান।

মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের জানান, চিকিৎসকদের পরামর্শে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে এভার কেয়ারে নেওয়া হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ