স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি শাহবুদ্দিনের ইন্তেকাল - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৪৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি শাহবুদ্দিনের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মে ৮, ২০২৩ ৯:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মে ৮, ২০২৩ ৯:৪৭ অপরাহ্ণ

 

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মো: শাহবুদ্দিন ফারুক ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোমবার (৮ মে) সন্ধ্যা ৬টার দিকে কুমিল্লার লাকসামে আমেনা মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

ফারুক কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের ঘোড়াময়দান গ্রামের মরহুম এম নজির আহমেদ মিয়ার মেঝ ছেলে।

বন্ধুবর শাহবুদ্দিন ফারুকের মৃত্যুতে শোক জানিয়ে বিএনপির চেয়াপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান, মহান রাব্বুল আল আমিন মরহুম শাহবু্দ্দিন ফারুককে বেহেস্তের সর্বোচ্চ মাকাম দান করুন। আমিন।

মরহুমের নামাজে জানাজার প্রথম জামাত আজ বাদ এশা লাকসামে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জামাত আগামীকাল সকাল ১০টায় তার নিজ গ্রাম নাঙ্গলকোট উপজেলার ঘোড়াময়দানে অনুষ্ঠিত হবে।

এ দিকে শাহবুদ্দিন ফারুকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ