‘স্বৈরাচার প্রতিরোধ দিবসে’ শহীদদের প্রতি ছাত্রদলের বিনম্র শ্রদ্ধা - জনতার আওয়াজ
  • আজ রাত ১:২৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

‘স্বৈরাচার প্রতিরোধ দিবসে’ শহীদদের প্রতি ছাত্রদলের বিনম্র শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৩ ৩:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৩ ৩:৩৬ অপরাহ্ণ

 

আজ ১৪ ফেব্রুয়ারি ‘স্বৈরাচার প্রতিরোধ দিবস’। এ উপলক্ষে রাজধানীর হাইকোর্টের সামনে শিক্ষা অধিকার চত্বরে শহীদদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের নেতৃত্বে সংগঠনের নেতারা ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানান।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি তানজিল হাসান, তবিবুর রহমান সাগর, নাসির উদ্দিন নাসির, যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মোহাম্মদ আদনান, আবুল কালাম আজাদ সুমন, মোহাম্মদ শাফি, রিয়াদ হোসেন, জাহিদ শাকিল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মাসুদুর রহমান মাসুদ, তরিকুল ইসলাম তারিক, তৌহিদুল ইসলাম, নাছির উদ্দিন শাওন।

এ ছাড়া তেজগাঁও কলেজ ছাত্রদলের সভাপতি মো. ফয়সাল দেওয়ান, সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন খান, তিতুমীরের সভাপতি আরিফ এমদাদ, কবি নজরুলের সভাপতি সাইদুর রহমান সাইদ, ঢাকা কলেজের সভাপতি শাহিনুর রহমান শাহিন, মো. সারোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ