হবিগঞ্জ জেলা বিএনপির কাউন্সিল অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:১৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হবিগঞ্জ জেলা বিএনপির কাউন্সিল অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ২৮, ২০২৫ ৮:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ২৮, ২০২৫ ৮:২৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জি কে গউসের স্বেচ্ছাচারিতা,অনিয়ম ও নিজের লোকদের দিয়ে কমিটি গঠন ও ডাঃ এ জেড এম জাহিদ হোসেনের এই প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির সর্বমহলের নেতা কর্মীদের মিছিল অনুষ্টিত।

উল্লেখ্য যে,বিএনপির স্হায়ী কমিটির সদস্য ও সিলেট বিভাগীয় বিএনপির টীম লিডার ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন উনার উপর অর্পিত দায়িত্ব নিরপেক্ষ ভাবে পালন করেন নি।
উনি হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউসের পক্ষে কাজ করে যাচ্ছেন,যা স্পষ্ট ভাবেই উঠে আসে হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আব্বাস উদ্দিনের মিডিয়াতে বক্তব্য প্রদানকালে।
মোঃ আব্বার উদ্দিন বলেন ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনকে আমি সহ হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক বৃন্দ বারংবার ফোন দিলেও উনি কারো ফোন ধরেননি।
হবিগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি ও সাধারণ সম্পাদকদ্বয় আন্দোলন সংগ্রাম,মামলা হামলা ও দীর্ঘদিন কারাবরন করেও কোন কমিটির সদস্য ও জেলা বিএনপির কাউন্সিলর হতে পারেননি শুধু মাত্র জি কে গউসের লোক না হওয়ার কারণে। তিনি শুধু তার নিজের লোকদের দিয়েই তড়িঘড়ি করে কমিটি করেছেন।
পাশাপাশি জি কে গউস প্রত্যেক উপজেলা,পৌর বিএনপির কমিটি ও নির্বাচন কমিশন উনার একক স্বাক্ষরে অনুমোদন করেন,যা মিডিয়াতে তার বক্তব্যের মাধ্যমে তিনি প্রকাশ করেন।
নির্বাচন প্রক্রিয়ার একপর্যায়ে নেতাকর্মীদের প্রতিবাদের মুখে তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভীর দ্বারা অনুমোদন করেন,আর এই সব অনিয়ম অনুমোদনের পিছনে মূল ইন্দন দেন ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন এবং তিনি বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মাধ্যমে এই কাজ করিয়েছেন।
যেহেতু ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনের সম্পর্কে এই অভিযোগ উঠেছে তাই সকল নেতৃবৃন্দের দাবী জনাব ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনকে উক্ত দায়িত্ব থেকে সরিয়ে নতুন দায়িত্বশীল কাউকে দিয়ে নতুন করে প্রত্যেক উপজেলা ও পৌর বিএনপির কমিটি পূনর্ঘটন করে হবিগঞ্জ জেলা বিএনপির কাউন্সিল সুষ্ঠুভাবে করা প্রয়োজন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ