হবিগঞ্জে ছাত্রদল নেতা হাফিজকে তুলে নেওয়ার অভিযোগ - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:০৮, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হবিগঞ্জে ছাত্রদল নেতা হাফিজকে তুলে নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ২৭, ২০২২ ৩:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ২৭, ২০২২ ৩:০৩ অপরাহ্ণ

 

হবিগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম হাফিজকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে গেলেও স্বীকার করছে না বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (২৬ আগস্ট) রাত নয়টার দিকে নবীগঞ্জ থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন রিজভী। এদিন রাতেই গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, স্থানীয় অনেকেই দেখেছে যে হাফিজুল ইসলাম হাফিজকে সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ জোর করে গাড়ীতে তুলে নিচ্ছে। কিন্তু ৩-৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও তাকে তুলে নিয়ে যাওয়ার কথা স্বীকার করছে না। এমতাবস্থায় তার পরিবার চরম উৎকণ্ঠা ও আতঙ্কের মধ্যে রয়েছে।

রিজভী বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাংশন এবং দেশি বিদেশি মানবাধিকার সংস্থাগুলোর চাপে কিছুটা পিছু হটলেও আবারো সরকার গুমের মতো ভয়াবহ অপরাধ শুরু করেছে।

সরকার দেশ চালাতে চরম ব্যর্থ হয়ে বিরোধী দলের আন্দোলন দমাতেই হাফিজকে তুলে নিয়েছে বলে দাবি করেন রিজভী।
তিনি অবিলম্বে ছাত্রদল নেতাকে তার পরিবারের কাছে হস্তান্তর করার দাবি জানিয়েছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ